রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৪ জানুয়ারী ২০২৫ ২০ : ৫১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: সামনেই বড় পরীক্ষা, যাকে বলে বোর্ড এক্সাম। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই, জয়েন্ট এন্ট্রান্স। এই প্রবেশিকা পরীক্ষাগুলিকে জীবনের অন্যতম বড় পরীক্ষা বলে মনে করে থাকেন অভিভাবকরা। তুঙ্গে চলে প্রস্তুতি। স্কুল, পাঠ্যবইয়ের পাশাপাশি ভরসা থাকে কোচিং সেন্টারের উপর। কিন্তু বোর্ড পরীক্ষার আগে এবার অথৈ জলে পড়ুয়ারা, মাথায় হাত অভিভাবকদের। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, দিল্লি, উত্তরপ্রদেশে গত কয়েকদিনে ফিটজি ( ফোরাম ফর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি-জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন)-এর আটটি শাখা তড়িঘড়ি বন্ধ হয়ে গিয়েছে।
উত্তর ভারতে গত কয়েকসপ্তাহে পরপর কোচিং-শাখা সেন্টারগুলি বন্ধ হয়ে যাওয়ায় চিন্তার ভাঁজ অভিভাবকদের কপালে।
এই কোচিং সেন্টারগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণ? কারণ, শিক্ষকরা চাকরি ছেড়ে দিয়েছেন। তার পিছনে কারণ কী? জানা গিয়েছে, সংস্থা শিক্ষকদের বেতন দিচ্ছিল না ঠিকমতো। আর সেই কারণেই গত কয়েকদিনে নয়ডা, গাজিয়াবাদ, ভোপাল, বারাণসী, দিল্লি এবং পাটনা, মিরাটের ফিটজি কোচিং সেন্টারের শাখাগুলি পরপর বন্ধ হয়ে গিয়েছে।সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।
সূত্রের খবর, এই পরিস্থিতিতে অনেক অভিভাবকই পুলিশের দ্বারস্থ হয়েছেন। তাঁদের অভিযোগ, পড়ুয়াদের আগে থেকে ওই বেসরকারি সংস্থা কোনও নোটিস দেয়নি, টাকাও ফেরত দেয়নি। তাঁদের অভিযোগ, লক্ষ লক্ষ টাকা নিয়েছে বহু পড়ুয়ার থেকে, তারপর মাঝপথে কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছে। অগ্নি নির্বাপক ব্যবস্থা এবং লাইসেন্সিং নিয়ে সম্প্রতি সমস্যার মুখে পরেছিল সংস্থাটি, সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।
উল্লেখ্য, ডি কে গোয়েল, আইআইটি দিল্লির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে স্নাতক পড়ুয়া ১৯৯২সালে এই সংস্থা প্রতিষ্ঠা করেন। ইঞ্জিনিয়ারিং, নিট পরীক্ষার জন্য পড়ুয়াদের ট্রেনিং দেয় এই সংস্থা। তথ্যপ, ৪১টি শহরে এই সংস্থার অন্তত ৭২টি শাখা রয়েছে, তাতে কর্মরত রয়েছেন অন্তত ৩০০ জন। যদিও এই বিষয়ে সংস্থার তরফে কিছু জানা যায়নি এখনও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?