রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৪ জানুয়ারী ২০২৫ ১৯ : ৩০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। তাহলে তো নতুন সুটকেস কিনতেই হবে। সেখানে তো নানা ধরণের রং রয়েছে। নিজের ইচ্ছায় রং বেছে নেওয়ার অধিকার সকলেরই রয়েছে। একটি সমীক্ষা থেকে দেখা গিয়েছে প্রায় ৪০ শতাংশের বেশি সুটকেস মানুষ কালো রঙের কেনেন।
তবে এরপরই খারাপ খবর। কালো সুটকেস কিনে ঘুরতে যাওয়া একেবারেই সঠিক নয়। যেহেতু কালো সুটকেস বেশিরভাগ মানুষ কিনে থাকেন তাই যখন নিজের সুটকেস সেই ভিড়ে মিশে যাবে তখন নিজেরটা বাছাই করা বিরাট সমস্যা তৈরি হবে। তার উপর যদি একই মডেল এবং কোম্পানির সুটকেস হয়ে থাকে তাহলে তো শিওরে সংক্রান্তি।
তাহলে এই পরিস্থিতি যাতে না আসে সেখানে কী করবেন। আপনি হয়তো কালো সুটকেস কিনে ফেলেছেন। সেখানে রইল কিছু বিশেষ টিপস। আপনাকে নিজের কালো সুটকেসে একটি বিশেষ চিহ্ন দিয়ে রাখতে হবে। সেটি দেখে আপনি অতি সহজেই চিনে নিতে পারবেন নিজের সুটকেসটি। সেখানে সাদা রঙের স্টিকার একটি অত্যন্ত ভালো অপশন হিসাবে রয়েছে।
যদি বিমানে সফর করতে যান তাহলে একটু আগে থেকে বের হয়ে যেতে পারেন। সেখানে তাহলে আগেই আপনার লাগেজগুলি আপনার হাতে চলে আসবে। আপনার প্রতিটি সুটকেসে যেন একটি নির্দিষ্ট স্টিকার বা ট্যাগ থাকে তাহলে সেটি চিনতে বেশি অসুবিধা হবে না। সুরক্ষার জন্য সেখানে আপনি নিজের নাম, ঠিকানা, ফোন নম্বরও লিখে রাখতে পারেন। নিজের সুটকেসে নানা রঙের রিবন যদি বেঁধে রাখতে পারেন সেটিও একটি বিশেষ পরিচয় হিসাবে থাকতে পারে।
বিমানবন্দর হোক বা অন্য জায়গা কালো সুটকেস বেশিরভাগ মানুষের হাতে থাকে। ফলে তাড়াহুড়ো করার সময় আপনার ব্যাগটি অন্যের হাতে চলে যেতে পারে। তবে কালো রঙের একটি ঐতিহ্য রয়েছে। তাই বেশিরভাগ মানুষ কালো রং ব্যবহার করে থাকেন। তবে যদি সামান্য এই টিপসগুলি মেনে চলতে পারেন তাহলে দেখা যাবে আপনার সফর অনেক বেশি সুখের হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?