রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মহাকুম্ভ মেলা ছেড়ে ঘরে ফিরলেন মোহময়ী মোনালিসা, তবে দিয়ে গেলেন বিরাট বার্তা

Sumit | ২৪ জানুয়ারী ২০২৫ ১৮ : ২৩Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: একজন ফুলবিক্রেতার মোহময়ী চোখের জাদু কাঁপিয়ে দিয়েছিল কুম্ভমেলাকে। রাতারাতি সেলিব্রেটি করে দিয়েছিল মোনালিসাকে। গোটা প্রয়াগরাজ মনে করেছিল মোনালিসা যেন ঈশ্বরের দান। মিডিয়া থেকে শুরু করে সমস্ত ইউটিউব ভরে গিয়েছে তারই ছবিতে। তবে এরপরই বিপত্তি একদল মানুষের কুনজরের শিকার হয়ে মহাকুম্ভমেলা থেকে বিদায় নিতে হল মোনালিসাকে। 

 


ভিডিও থেকে দেখা গিয়েছে লাল সালোয়ার পরে সকলের থেকে পালানোর চেষ্টা করছেন মোনালিসা। সকলেই তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করছে। মোনালিসার পরিবার তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে। এরপর সবার থেকে দেখা গিয়েছে মোনালিসার মুখ ঢেকে রাখা হয়েছে যাতে তাকে আর কেউ দেখতে না পায়।


এরপর তাকে নিয়ে লেখা হয়, মহাকুম্ভমেলায় ভক্তরা পূণ্য অর্জন করতে এসে নিজেদের বোধবুদ্ধি হারিয়ে ফেলেছেন। তারা সেখানকার সমস্ত নিয়ম ভুলে গিয়ে একজনের সঙ্গে সেলফি তোলার চেষ্টায় রত। তবে এতসবের মধ্যেও নতুন বার্তা দিয়ে গিয়েছে মোনালিসা। নিজের এক্স হ্যান্ডেলে সে লিখেছে, আমি পরিবারের সঙ্গে ইন্দোরে ফেরত যাচ্ছি নিজেকে সুরক্ষিত করার জন্য। তবে যদি সম্ভব হয় তাহলে পরবর্তী কুম্ভমেলায় ফের আমি ফিরে আসব। 

 


একজন এরপর লেখেন, প্রতিটি সেলফির জন্য মোনালিসার উচিত ছিল ১ হাজার টাকা করে নেওয়া। একটি নোটিশ টাঙিয়ে দেওয়া দরকার ছিল। সেখানে লিখে দেওয়া উচিত ছিল তার অনুমতি ছাড়া যেন তার ছবি না তোলা হয়। 


অন্য একজন লিখেছেন, খ্যাতি কখনও ভয়ঙ্কর হয়ে থাকে। মোনালিসার গল্প সেটাই সামনে নিয়ে এসেছে। শকুনরা তাক চারিদিকে ঘিরে ধরে তাকে খাদ্য করার তালে ছিল। তবে এই ধরণের কাজে নিজের অসুস্থ মানসিকতাই প্রকাশ পায়। 

 


মোনালিসা বাড়ি ফিরে যাওয়ায় স্বস্তি পেয়েছে প্রশাসনও। তারাও জানিয়েছে এই ধরণের একটি ঘটনা সামনে আসার ফল যে এমন হতে পারে সেটা জানতে পেরে তারাও অবাক। মোনালিসা কুম্ভমেলায় এসে সকলের নজরে পড়ে যায় তার মোহময়ী চোখের জন্য। এরপরই তাকে নিয়ে শোরগোল পড়ে যায় নেটদুনিয়াতে। নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় মোনালিসা। রাতারাতি তার ফুলের ব্যবসাও ফেঁপে ওঠে। তার কাছ থেকে ফেল কেনার শর্ত হিসাবে সকলের দাবি ছিল তাদের সঙ্গে সেলফি তুলতে হবে। সেই সেলফি কাল হল মোনালিসার কাছে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া