রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘ঘরের মধ্যেই ছিলাম করিনার সঙ্গে, হঠাৎই...’, হামলার মুহূর্তে কী ঘটেছিল? মুম্বই পুলিশকে বয়ান সইফের

Kaushik Roy | ২৪ জানুয়ারী ২০২৫ ১৬ : ৩৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে মুম্বই পুলিশের কাছে বয়ান দিলেন অভিনেতা সইফ আলি খান। হামলার দিন ঠিক কী ঘটেছিল? সে সম্পর্কে উঠে এসেছে নতুন তথ্য। মুম্বই পুলিশের কাছে দেওয়া বয়ানে সইফ জানিয়েছেন, সেই রাতে কীভাবে তিনি এবং তাঁর পরিবার আক্রান্ত হয়েছিলেন অভিযুক্ত দুষ্কৃতী শরিফুলের হাতে। বয়ানে সইফ জানিয়েছেন, হামলার দিন তিনি, তাঁর স্ত্রী করিনা এবং তাঁদের দুই সন্তান তৈমুর ও জেহর সঙ্গে বাড়িতেই ছিলেন। রাতে আচমকাই বাড়ির পরিচারিকা এলিমা ফিলিপসের চিৎকারে ঘুম ভেঙে যায় তাঁদের। জানা গিয়েছে, এলিমা করিনার ছোট ছেলে জেহ-র দেখাশোনা করেন। ঘটনার সময় জেহ এলিমার সঙ্গেই ছিল।

 

চিৎকার শুনে সইফ এবং করিনা দ্রুত এলিমার ঘরে ছুটে যান। সেখানে গিয়ে তাঁরা দেখেন, এক দুষ্কৃতীর সঙ্গে এলিমার তীব্র কথা কাটাকাটি চলছে। সইফ জানান, সবার আগে তিনি জেহকে দুষ্কৃতীর হাত থেকে বাঁচাতে তার দিকে ছুটে যান। ওই দুষ্কৃতীকে নিরস্ত্র করার চেষ্টা করেন। তখনই তাঁর ওপর ছুরি দিয়ে আক্রমণ করে অভিযুক্ত। সইফ দুষ্কৃতীকে জাপটে ধরার চেষ্টা করলেও ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে পালানোর চেষ্টা করে ওই ব্যক্তি। চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যরা ছুটে এসে দুষ্কৃতীকে ধরার চেষ্টা করলেও সে পালিয়ে যায়। উল্লেখ্য, পরে পরিচারিকা এলিমা পুলিশকে জানান, দুষ্কৃতী তাঁর কাছ থেকে এক কোটি টাকা চেয়েছিল।

 

গভীর রাতে দুষ্কৃতীর আক্রমণে বড় ধরনের শারীরিক দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছেন সইফ। জানা গিয়েছে, মেরুদণ্ডের নিচে ছুরির একটি অংশ গেঁথে গিয়েছিল। ঘটনার পরপরই সইফকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জটিল অস্ত্রোপচারের পর বর্তমানে সুস্থ রয়েছেন তিনি।  মঙ্গলবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। অন্যদিকে, মুম্বই পুলিশ এই ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতী শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে। সইফের বাড়ি থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের নমুনা থেকে পুলিশি তদন্তে জানা গিয়েছে, হামলাকারী শরিফুলই। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া