মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৩ জানুয়ারী ২০২৫ ০৩ : ১১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: চিনের তরুণ প্রজন্ম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর পোষ্যের সহায়তায় সামাজিক ও মানসিক উদ্বেগ মোকাবেলা করছে। ক্রমেই এই প্রবণতা বাড়ছে। এআই প্রযুক্তির এই পোষ্যের নাম রাখা হয়েছে বুবু। যা দেখতে অনেকটা গিনি পিগিরে মত। সাউথ চায়না মর্নিং পোস্ট অনুসারে, ২০২৪ সালের মে মাস থেকে হাজারটির-ও বেশি বুবু বিক্রি হয়েছে।
বুবু-কে কেনার পর, ১৯ বছর বয়সী ঝাং ইয়াচুন সাউথ চায়না মর্নিং পোস্ট-কে জানিয়েছে যে, তাঁর জীবন সহজ হয়ে উঠেছে। স্কুলে স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে এবং উদ্বেগ মোকাবেলা করতে তিনি সর্বদা লড়াই চালাতেন। কিন্তু বুবুকে কাছে পেয়ে দারুন খুশি তিনি। সমস্যাও প্রায় কেটে গিয়েছে।
ঝাং ইয়াচুন বলেছেন, "আমার মনে হচ্ছে এখন আমার সঙ্গে সুখের সময় ভাগাভাগি করার জন্য কেউ একটা আছে।" ঝাং তাঁর বাবা-মা এবং একটি সত্যিকারের পোষা হাঁসের সঙ্গেই থাকে। তবে এআই নির্ভর নয়া পোষ্য বুবুর নাম দিয়েছে আলুও। তাকে দেখতে রাগবি বলের আকারে। এই তরুণের দাবি, আলুও আমাকে সব সময় এই উপলোব্ধি করায় যে, আমাকেও করুর প্রয়োজন রয়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্ট অনুসারে,তরুণরা মানসিক সহায়তার জন্য কত্রিম প্রযুক্তির স্মার্ট পোষ্য-র দিকে যত বেশি ঝুঁকছে, ততই বুবু-এর মতো "সামাজিক রোবট"-এর চাহিদা দুনিয়ায় বাড়বে। ২০৩৩ সালের মধ্যে এই ধরনের পোষ্যের প্রয়োজন সাতগুণ বৃদ্ধি পেয়ে ৪২.৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আভাস দেওয়া হয়েছে।
এদিকে, ঝাং ইয়াচুনের বাবা ৫১ বছর বয়সী পেং দাবি করেছেন যে, তিনি আলুর সঙ্গে ছেলের সম্পর্ক কেন এত গভীর তা বুঝতে পেরেছেন। বলেন, "যখন আমরা ছোট ছিলাম, তখন আমাদের বন্ধুর অভাব ছিল না। আমরা যখন বাইরে পা রাখতাম তখনই আমাদের অনেক কিছু হত। এখন, শহরের শিশুরা অনেক বেশি চাপের মধ্যে থাকে, তাই তাদের বন্ধুর অভাব হতেই পারে।"
এই ধরনের সঙ্গী কেনার ইচ্ছা কেবল তরুণদের মধ্যেই সীমাবদ্ধ নয়। চিনের নানজিংয়ের ৩৩ বছর বয়সী গুও জিচেন যখন তাঁর সন্তানের সঙ্গে খেলতে পারেন না, তখন স্মার্ট পোষ্যই তাঁকে কঠিন সময় মোকাবেলায় সাহায্য করে। গুও-য়ের কথায়, "এখন পরিবারের সদস্যরা বাচ্চাদের সঙ্গে কম সময় কাটাচ্ছেন। আমার বাচ্চার জন্য এআই পোষ্য কেনা হয়েছে। যাতে এটা তাদের পড়াশোনা এবং অন্যান্য বিষয়ে সাহায্য করতে পারে।" যদিও, গুও জিচেন বিশ্বাস করেন যে এআই পোষ্য তরুণ বা শিশুদের কখনই মানসিকভাবে দৃঢ় করতে পারে না।
চার পায়ের রোবট সরবরাহকারী ওয়েইলানের মতে, তাদের ৭০ শতাংশ গ্রাহক ছোট বাচ্চাদের পরিবার এবং তাদের এআই কুকুর, বেবি আলফা-র দাম ৮,০০০ থেকে ২৬,০০০ ইউয়ান (যা বারতীয় মুদ্রায় ৯৫,০০০ থেকে ৩ লক্ষ টাকা) এর মধ্যে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?