সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | শীতে হাজার যত্ন নিয়েও টান ধরছে ত্বকে? নামী-দামি প্রসাধনী নয়, এইসব ঘরোয়া উপায়েই রাতারাতি ফিরবে জেল্লা

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৩ জানুয়ারী ২০২৫ ০০ : ৪৯Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: ঠান্ডার মরশুমে বাড়ে দূষণের মাত্রা, রাস্তায় বেরোলেই চারিদিক ধুলোয় ধুলো। বছরের এই সময়েই ত্বকের বাড়তি পরিচর্যা দরকার। আসলে শীতে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক শুকিয়ে যায়। তাই ত্বকের যত্নের সামান্য অবহেলাতেও সমস্যা বাড়ে। যার জন্য নামী-দামি প্রসাধনী নয়, ভরসা রাখতে পারেন ঘরোয়া উপায়ে। তাহলে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে ত্বকের জৌলুস বাড়াবেন, রইল হদিশ-

শীতে দু'দিন বাদে বাদে অয়েল ম্যাসাজ করতে পারেন। সবসময়ে যে দামি ব্র্যান্ডেড বডি অয়েল দিয়েই যে মাসাজ করতে হবে এমনটা নয়, নারকেল তেল বা সরষের তেল দিয়েও ম্যাসাজ করলেও জেল্লা বাড়বে ত্বকের।

শীতে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য একটা ঘরোয়া উপায় বলে দিই আপনাদের। পাউরুটি তো বাড়িতে থাকেই। তার চারধারের অংশ দুধে মিশিয়ে সামান্য সুজি তাতে মিশিয়ে নিয়ে হালকা মাসাজ করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলবেন।  এতে ত্বক নরম থাকবে এবং মৃতকোষ ঝরে গিয়ে ত্বক উজ্জ্বল দেখাবে। যাদের ত্বক তেমন স্পর্শকাতর নয় তারা এটি নিয়মিত ব্যবহার করতে পারেন।

শীতে প্রতিদিনের রূপচর্চায় ত্বককে পরিষ্কার রাখা খুব দরকার। একইসঙ্গে শীতকালে সপ্তাহে অন্তত দু’দিন করতে হবে স্ক্রাবিং। এতে ত্বকের খসখসে ভাব দূর হয়ে যায়। ত্বকের মরা কোষ ঝরে গেলে এবং জমে থাকা ময়লা দূর হলে তবেই বজায় থাকবে জৌলুস। স্ক্রাবের জন্য বাড়িতেই মধু, অলিভ অয়েলের মতো হাইড্রেটিং উপকরণ তৈরি করতে পারেন প্যাক। ক্লিনজিং, স্ক্রাবিংয়ের পর টোনিং, সিরাম এবং ময়েশ্চারাইজার লাগানো জরুরি।

শীতের মরশুমে ত্বকে আর্দ্রভাব বজায় রাখা জরুরি। ত্বকের ধরন অনুযায়ী ক্রিম, ময়শ্চারাইজার ব্যবহার করুন। দিনের বেলা বাইরে বেরোলে সানস্ত্রিন লাগাতে ভুললে চলবে না। মধু খুব ভাল ময়েশ্চারাইজার। মুখ ধোয়ার পর টাওয়েল ড্রাই করে হালকা ভিজে অবস্থায় কযেক ফোঁটা মধু লাগিয়ে মিনিট কুড়ি রেখে দিন। তারপর জলের ঝাপটা দিয়ে ধুয়ে নিন। এতে বাড়বে ত্বকের জেল্লা।

রূপচর্চায় দুধের সর ও ময়দা মিশিয়ে ব্যবহার করতে পারেন। অতিরিক্ত শুষ্ক ত্বক হলে এতে সামান্য মধু মিশিয়ে নিতে পারেন। ত্বকে ট্যান, কালচে ভাব এলে মিশিয়ে নিন ২/৪ ফোঁটা কাঁচা হলুদের রস। আবার ব্রণ থাকলে দুধের সরের বদলে কাঁচা দুধ, কর্পূর আর তুলসী পাতা বাটা। দশ থেকে কুড়ি মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে নিন। এরপর অবশ্যই লাগান ময়শ্চারাইজার।

শীত পড়তে শুরু করলে অনেকেই গরম জলে স্নান করেন। তবে অতিরিক্ত ফুটন্ত জল ত্বকের ক্ষতি করে। সেক্ষেত্রে ঠান্ডা ও গরম জল মিশিয়ে স্নান করা উচিত।
সঠিক ডায়েট, ঠিকঠাক ঘুমনো, পর্যাপ্ত পরিমাণে জল পান করা, নিয়মিত শরীরচর্চা ইত্যাদির ওপরও ত্বকের স্বাস্থ্য নির্ভর করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া