শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মালামাল হবেন কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীরা, ১৮৬ শতাংশ পেনশন বৃদ্ধির সম্ভাবনা

RD | ২৩ জানুয়ারী ২০২৫ ২৩ : ৪৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: অনুমোদন দিয়েছে মোদি সরকার। ফলে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে অষ্টম কেন্দ্রীয় পে কমিশন। এই কমিশন এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের নতুন করে বেতন এবং ভাতার হার নির্ধারণ করবে। এবারের পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ২.৮৬। ফলে মাসিক পেনশনে বড়সড় বৃদ্ধির সম্ভবনা উজ্জ্বল হচ্ছে। 

২০১৬ সালে কার্যকর হওয়া সপ্তম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। যা কেন্দ্রীয় কর্মচারীদের বেসিক পে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছিল। সপ্তম পে কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারী পেনশনভোগীদের ন্যূনতম পেনশন বর্তমানে প্রতি মাসে ৯,০০০ টাকা। সর্বাধিক পেনশন মাসে ১ লাখ ২৫ হাজার টাকা। সর্বাধিক পেনশন কেন্দ্রীয় সরকারি পরিষেবায় সর্বোচ্চ বেতনের ৫০ শতাংশ।

বর্তমানে পেনশনভোগীদের মুদ্রাস্ফীতির চাপ থেকে রক্ষা করতে ডিয়ারনেস রিলিফ দেওয়া হচ্ছে, যা বর্তমানে বেসিক পেনশনের ৫৩ শতাংশ। সাধারণত ডিয়ারনেস রিলিফ প্রতি ৬ মাসে সংশোধিত হয় এবং এটি উপভোক্তা মূল্যসূচক -এর সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়। এর ফলে পেনশনভোগীরা মূল্যবৃদ্ধির মধ্যেও তাঁদের ক্রয়ক্ষমতা বজায় রাখতে সক্ষম হয়ে থাকেন।

যদি অষ্টম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ নির্ধারিত হয়, তবে ন্যূনতম পেনশন যা বর্তমানে ৯,০০০ টাকা, তা বেড়ে মাসে হবে ২৫ হাজার ৭৪০ টাকা। যা প্রায় ১৮৬ শতাংশ বৃদ্ধি। অন্যদিকে, সর্বাধিক পেনশন বর্তমান মাসে ১ লক্ষ ২৫ হাজার থেকে বেড়ে হতে পারে ৩ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা-র বেশি।

নতুন পেনশন প্রকল্পে ডিয়ারনেস রিলিফ স্কিমে আরও পেনশন বাড়তে পারে। গ্র্যাচুইটির সীমা এবং পরিবারের জন্য পেনশনও বেড়ে যেতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া