রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৩ জানুয়ারী ২০২৫ ২২ : ৩৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: তখন ক্লাস চলছিল। হঠাৎই দেখা যায় এক পড়ুয়া বেরিয়ে যাচ্ছেন ক্লাস থেকে। আনমনা সে। কেউ কিছু বলার আগেই ওই যুবক যা করেছেন তাতে হতবাক অধ্যাপক থেকে সহপাঠীরা। পুরোটাই দেখা গিয়েছে সিসিটিভি-তে। যা হাড়হিম করে দিচ্ছে।
অন্ধ্রপ্রদেশের নারায়ণা কলেজের ঘটনা। বৃহস্পতিবার সকাল সওয়া ১০টা হবে। সিসিটিভি-তে দেখা যাচ্ছে, চারতলার একটি ঘরে যুবক ক্লাস করছিলেন। ক্লাসের মাঝখানে হঠাৎই উঠে পড়েন তিনি। ধীরে ধীরে হেঁটে বেরিয়ে যাচ্ছেন ক্লাসের বাইরে। এরপরই তিনি বারান্দার পাঁচিলে উঠে পড়েন। সেখান থেকে নীচে ঝাঁপ মারেন।
সিসিটিভি-তেই দেখা যাচ্ছে, যুবক ঝাঁপ দেওয়ার পর ক্লাস থেকে তাঁর সহপাঠীরা ছুটে বেরিয়ে এসেছেন। নীচে উঁকি দিয়ে তাঁরা দেখছেন। কিন্তু তত ক্ষণে সব শেষ। কলেজের নীচে পড়ে রয়েছে ওই পড়ুয়ার দেহ।
দেখা গিয়েছে যে, লাফ দেওয়ার আগে যুবক তাঁর জুতো খুলে ফেলেছিল।
অনন্তপুর গ্রামীণ মহকুমা পুলিশ আধিকারিক টি ভেকাটেশুলু জানিয়েছেন, ১৬ বছর বয়সী ওই ছাত্র বৃহস্পতিবার সকালে সংক্রান্তির ছুটি কাটিয়ে কলেজে ফিরে এসেছিলেন এবং সকাল ১১.৫৫ নাগাদ আত্মহত্যা করেন। সংবাদ সংস্থা পিটিাই-কে টি ভেকাটেশুলু বলেছেন যে, "ছুটির পর, বৃহস্পতিবার সকাল ৯.৩০ নাগাদ যবকটি কলেজে আসেন। ক্লাস চলাকালীন, সকাল ১১.৫৫ নাগাদ, হঠাৎ তিনি ক্লাসরুম থেকে বেরিয়ে আসেন এবং চার-তলা থেকে লাফ দেন।"
ঘটনার পরই, কলেজ কর্তৃপক্ষ যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মৃত পড়ুয়া শ্রী সত্যসাই জেলার বাথেনাপল্লি মণ্ডলের রামাপুরম গ্রামের বাসিন্দা।
কেন আত্মহত্যা করল এই পড়ুয়া? তার কারণ জানা যায়নি। তবে পুলিশ মৃতের বাবা-মায়ের অভিয়োগের প্রেক্ষিতে মামলা দায়ের করেছে ও তদন্ত শুরু করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?