রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৩ জানুয়ারী ২০২৫ ২২ : ২২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি ট্রাই প্রতিটি মোবাইল প্রতিষ্ঠানকে বেশ কয়েকটি নির্দেশ দিয়েছে। সেইমতো কাজ করতে হবে মোবাইল প্রতিষ্ঠানগুলিকে। ভারতের মতো বড় টেলিকম বাজারে গ্রাহকরা যাতে কোনওভাবে ক্ষতির সামনে না পড়েন সেদিকে নজর রেখে এই কাজ করেছে ট্রাই। প্রতিটি ট্যারিফ যাতে ঠিক থাকে সেদিকে নজর রাখার কাজ করছে ট্রাই।
নভেম্বর মাস পর্যন্ত ভারতের সবথেকে বড় টেলিকম ছিল রিলায়েন্স জিও। তারা ৪৬১ মিলিয়ন গ্রাহকদের খুশি করেছে। এছাড়া নভেম্বর মাসে তারা আরও ১.২১ মিলিয়ন গ্রাহককে আরও যুক্ত করেছে। এরপরই রয়েছে এয়ারটেল। তাদের গ্রাহক ৩৮৪ মিলিয়ন পার করেছে। নভেম্বর মাসে তারা আরও ১.১৩ মিলিয়ন গ্রাহককে নিজের সঙ্গে যুক্ত করেছে।
সেদিক থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে ভি। তারা শুধু পিছিয়ে পড়েছে তাই নয়, ১.৫ মিলিয়ন গ্রাহক হারিয়েছে তারা। সবার থেকে পিছিয়ে রয়েছে সরকারি প্রতিষ্ঠান বিএসএনএল। তারা হারিয়েছে ৩৪০,০০০ গ্রাহক। বর্তমানে তাদের গ্রাহক সংখ্যা রয়েছে ৯২ মিলিয়ন।
খুব শীঘ্রই এয়ারটেল তাদের স্যাটেলাইট ইন্টারনেট চালু করতে চলেছে। সম্প্রতি তাদের ভাইস চেয়ারম্যান রঞ্জন ভারতী মিত্তল জানিয়েছেন তারা এয়ারটেলকে আরও উচ্চতায় নিয়ে যেতে চান।
কয়েকটি প্ল্যানের ক্ষেত্রে ইন্টারনেট তুলে দিয়েছে রিলায়েন্স জিও। দাম মোটামুটি একই রেখে সেগুলিকে শুধুমাত্র ভয়েস কলিং এবং মেসেজ প্ল্যান করে দেওয়া হয়েছে। ট্রাই নির্দেশ দিয়েছিল, ইন্টারনেট ছাড়াই টেলিকম সংস্থাগুলিকে শুধুমাত্র ভয়েস কলিং এবং এসএমএস প্যাক চালু করতে হবে। কারণ অনেক গ্রাহকের ইন্টারনেট প্রয়োজন হয় না। সেক্ষেত্রে তাঁদের অহেতুক ডেটা প্ল্যান থাকত। গুনতে হত বেশি টাকা। সেটা যাতে না হয়, সেজন্য ওই নির্দেশ দিয়েছিল ট্রাই। যার পাল্টা দিল জিও।
আর ওই দুটি নয়া প্ল্যানই রিচার্জের ‘ভ্যালু’ ক্যাটেগরিতে রেখেছে জিও। আগে ওই ক্যাটেগরিতে তিনটি প্ল্যান ছিল। ১৮৯ টাকার যে প্ল্যান ছিল, সেটা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। আর বাকি দুটি প্ল্যান থেকে বাদ পড়েছে ইন্টারনেট। সেই পরিস্থিতিতে কোনও গ্রাহক যদি শুধু ইন্টারনেট প্যাক রিচার্জ করতে চান, তাহলে সেটা করতে পারবেন। ৬৯ টাকা বা ১৩৯ টাকার ‘ডেটা বুস্টার’ প্ল্যান আছে তাঁদের জন্য। আছে শুধু ডেটা প্যাকও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?