রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৩ জানুয়ারী ২০২৫ ২১ : ২৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ফোনের ভিত্তিতে বদলে যাচ্ছে অ্যাপ ক্যাবের ভাড়া! অ্যান্ড্রয়েডে ভাড়া কম, কিন্তু আইফোনে বেশি! কেন এই বৈষম্য সেই অভিযোগ তোলপাড় হয়েছিল সমাজমাধ্যম। অভিযোগের ভিত্তিতে জনপ্রিয় অ্যাপ ক্যাব সংস্থা ওলা এবং উবরকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ধরনের অভিযোগের ব্যাখ্যাও তলব করা হয়েছে।
কেন্দ্রের উপভোক্তা মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল কনজ়িউমার প্রোটেকশন অথরিটি (সিসিপিএ) ওলা এবং উবরকে নোটিস পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, কিসের ভিত্তিতে সংস্থাগুলি যাত্রাপথের মূল্য নির্ধারণ করে, তা ব্যাখ্যা করতে হবে। ফোন অনুযায়ী কেন এই বৈষম্য, তারও জবাব দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। পরিষেবায় স্বচ্ছতা বজায় রাখতে এই ব্যাখ্যা অত্যন্ত প্রয়োজনীয় বলে জানিয়েছে কেন্দ্র।
দিন কয়েক আগেই, এক যাত্রী পাশাপাশি দুটি ফোন রেখে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন। তাতে স্পষ্ট দেখা যাচ্ছিল এক নির্দিষ্ট জায়গা থেকে, একই গন্তব্যের জন্য দুটি আলাদা আলাদা কোম্পানির ফোন থেকে অ্যাপ ক্যাব বুক করা হয়েছিল। এবং আশ্চর্যজনকভাবে আইফোনে ভাড়া বেশি চাওয়া হয়েছিল। সেই ঘটনা থেকেই বিতর্কের সূত্রপাত। জোর আলোচনা, তাহলে কি অ্যান্ড্রয়েডের থেকে আইফোন ব্যবহারীদের কাছে বেশি টাকা চাইছে অ্যাপ ক্যাব সংস্থাগুলি? ওই সময় এই বিতর্কে ওলা কোনও মন্তব্য করতে রাজি না হলেও, উবর জানিয়েছিল, দূরত্ব, সময় এবং সেই সময়ে গাড়ির চাহিদার নিরিখেই ভাড়া নির্ধারিত হয়। কোনও ডিভাইস থেকে বুক করা হচ্ছে তা দেখা হয় না। সংস্থাগুলির বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পরেই ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ জোশী সিসিপিএ-কে সংস্থাগুলির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?