রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিদেশ | কুর্সিতে ফিরেই ট্রাম্পের বাউন্সার, হুড়মুড়িয়ে চিকিৎসকদের কাছে ছুটছেন ভারতীয় দম্পতিরা! কেন?

RD | ২৩ জানুয়ারী ২০২৫ ২১ : ০৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মার্কিন মুলুকে চরম উদ্বেগে ভারতীয় দম্পতিরা। আমেরিকায় জন্মালেই এবার থেকে আর সেদেশের নাগরিকত্ব মিলবে না। মার্কিন নিয়ম অনুসারে, মার্কিন নাগরিক না হলে সেদেশে জন্মানো শিশুরা আগামী ২০ ফেব্রুয়ারি থেকে কোনও মতেই মার্কিন নাগরিক হিসাবে বিবেচিত হবে না। এতেই মাথায় বাজ পড়েছে আমেরিকায় বসবাসকারী সন্তানসম্ভবা ভারতীয় দম্পতিদের। অনেকেই ১৯ ফেব্রুয়ারির মধ্যে সি-সেকশনের মাধ্যমে বাচ্চার জন্ম দিতে ছুটছেন চিকিৎসকের কাছে। শুধু গর্ভবতী মায়েরাই নয়, অনাবাসী ভারতীয় যারা দীর্ঘদিন ধরে আমেরিকায় সংসার পেতেছেন এবং সেখানেই তাদের সন্তান জন্ম গ্রহণ করেছে, তারাও নাগরিকত্ব নিয়ে চিন্তিত।

মার্কিন যুক্তরাষ্ট্রে অস্থায়ী এইচ-ওয়ানবি এবং এলওয়ান ভিসায় কাজ করছেন হাজার হাজার ভারতীয়। এদের অনেকেই গ্রিন কার্ডের আবেদন করেছেন। এইসব কার্ডই অভিভাসী ভারতীয়দের মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি দেয়। যেসব সদ্যজাতদের বাবা-মায়ের কেউই আমেরিকান নাগরিক বা গ্রিন কার্ডধারী নন, নয়া নিয়ম মোতাবেক ২০ ফেব্রিয়ারি থেকে তাদের সন্তানরা জন্মসূত্রে মার্কিন নাগরিক হবে না।

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, নিউ জার্সির ডা. এস ডি রামার ম্যাটারনিটি ক্লিনিকে গর্ভাবস্থার আট এবং নবম মাসের মহিলাদের সি-সেকশনের জন্য অস্বাভাবিক সংখ্যক আবেদন জমা পড়েছে। এমনকি কিছু মহিলা তাদের গর্ভাবস্থার পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগেই সন্তান জন্ম দিতে মরিয়া। ডা. রামা টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, "সাত মাসের একজন গর্ভবতী মহিলা তাঁর স্বামীর সঙ্গে এসে অকাল প্রসবের জন্য আবেদন জানিয়েছেন। আগামী মার্চ মাসের কোনও এক সময়ে ওই মহিলা প্রসব হবে। এভাবে অকাল প্রসব মা ও বাচ্চার ক্ষেত্রে চরম ঝুঁকিপূর্ণ হতে পারে।"

টেক্সাসের একজন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. এস জি মুক্কালা অকাল প্রসবের ঝুঁকি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। টাইমস অফ ইন্ডিয়াকে ডা. মুক্কাল্লা বলেছেন, "গত দুই দিনে প্রায় ২০ জন দম্পতির সঙ্গে কথা হয়েছে। আমি সন্তানসম্ভবা দম্পতিদের বলার চেষ্টা করছি যে, অকাল জন্ম মা এবং শিশুর জন্য ঝুঁকির হবে। শিশুর অনুন্নত ফুসফুস, খাওয়ানোর সমস্যা, কম ওজন, স্নায়বিক জটিলতা এবং আরও অনেক কিছুর সমস্যা থাকতে পারে।"

অর্থাৎ, বাবা-মায়েদের স্বপ্নপূরণের জন্য সদ্যজাতদের কার্যত বাজি রাখার যে প্রবণতা তা বন্ধের জন্য বলছেন চিকিৎসকরা। আসলে, ২১ বছর বয়স হওয়ার পর ভারতীয় বংশদ্ভূত মার্কিন শিশুরা তাদের বাবা-মায়ের জন্য আমেরিকায় স্থায়ী বসবাসের আবেদন করতে পারেন। আবার মার্কিন নাগরিক সন্তানদের কথা জানিয়ে সেদেশে থেকে যেতে পারেন সেই শিশুর অ-মার্কিন বাবা-মা। এই সুযোগ তাই হাতছাড়া করতে নারাজ অনেকেই।

কর্মসূত্রে আমেরিকায় বসবাসকারী সন্তানসম্ভবা প্রিয়ার কথায়, "আমাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। আমরা আশা করছিলাম যে আমাদের সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করবে। আমরা ছয় বছর ধরে আমাদের গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করছি। এখনও সেটা মেলেনি। ফলে আমাদের পরিবারের স্থায়িত্ব নিশ্চিত করার এটাই ছিল একমাত্র উপায়। এই অনিশ্চয়তার মধ্যে আমরা খুবই আতঙ্কিত।"  

শুধু ভারতীয়রাই নয়, অন্যান্য দেশ থেকে আসা মার্কিন অভিভাসীদেরও একই অবস্থা।

নিয়মের এখন-তখন
এতদিন মা-বাবা আমেরিকান না হলেও, সন্তান যদি সে দেশের মাটিতে জন্মায়, তবে জন্মসূত্রে সে আমেরিকান নাগরিকত্বই পেয়ে থাকে।  ১৮৬৮ সালে আমেরিকার সংবিধানে এই সংশোধনী যোগ করা হয়েছিল। তাই ১৫৬ বছর ধরে এই আইন মেনে চলা হচ্ছে। 

কিন্তু দ্বিতীয়বার মসনদে ফিরেই আমেরিকার নাগরিকত্বের হিসাবটা বদলে ফেলতে চেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ইতিমধ্যেই এগজিকিউটিভ অর্ডারে সই করেছেন, যেখানে বলা হয়েছে, আমেরিকায় জন্মালেই আর সে দেশের নাগরিকত্ব মিলবে না। শর্তে বলা হয়েছে, সন্তান আমেরিকায় জন্মালেও যদি তার মা বেআইনিভাবে সে দেশে বসবাস করেন এবং বাবা আমেরিকার নাগরিক বা স্থায়ী বাসিন্দা হন, সেক্ষেত্রেও শিশুকে নাগরিকত্ব দেওয়া হবে না। পর্যটন বা পড়ুয়া ভিসায় থাকা কোনও মহিলাও যদি আমেরিকায় প্রসব করেন, তবে সেক্ষেত্রেও শিশু জন্মগতভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না।

ট্রাম্প প্রশাসন আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর করতে চলেছে। অর্থাৎ ২০ ফেব্রুয়ারির পর জন্মানো সকল শিশুর নাগরিকত্বের ক্ষেত্রে এই শর্ত আরোপিত হবে এবং সেই অনুযায়ীই নাগরিকত্ব দেওয়া হবে। আর যারা ওই তারিখের আগে জন্মাবে বা জন্মেছে তাদের জন্য স্বস্তি। ২০ ফেব্রুয়ারির আগে জন্মানো সকল নবজাতকরা জন্মসূত্রে আমেরিকান নাগরিকই হবে। তবে, প্রেসিডেন্ট ট্রাম্পের এই নীতিতে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। এই নীতি রুখতে ২২টি স্টেট মামলা করেছে। আদালত স্থগিতাদেশ দিলে নয়া জন্মসূত্রে নাগরিকত্ব আইন আর কার্যকর করা সম্ভব নয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া