রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৩ জানুয়ারী ২০২৫ ১৯ : ০৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: গুইলাইন-ব্যারে সিন্ড্রোম (জিবিএস)-এ আক্রান্ত পুণের ৫৯ জন বাসিন্দা। বিরল এই স্নায়ুরোগে গত একদিনে আক্রান্ত হয়েছেন ৩৫ জন বাসিন্দা। এর মধ্যে ১২ জন ভেন্টিলেশনে রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩৯ জন পুরুষ এবং ২০ জন মহিলা। জনস্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে পুনে গ্রামীণ এলাকা থেকে ৩৩ জন, পুনে থেকে ১১ জন এবং পিম্পরি-চিঞ্চওয়াড় পৌর এলাকা থেকে ১২ জন রয়েছেন। পার্শ্ববর্তী জেলা থেকে আসা তিনজন রোগীও পুনেতে চিকিৎসাধীন।
স্বাস্থ্য পরিষেবা অধিকর্তা ডাঃ ববিতা কমলাপুরকর বলেন, “রাজ্যের র্যাপিড রেসপন্স টিম বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে এবং নজরদারি শুরু করা হয়েছে। রোগীদের মল এবং রক্তের নমুনা পরীক্ষার জন্য পুনের জাতীয় ভাইরোলজি ইনস্টিটিউটে (এনআইভি) পাঠানো হয়েছে। যে সমস্ত এলাকা থেকে আক্রান্তের খোঁজ মিলছে, সেখানকার জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জনসাধারণকে সচেতন করার জন্য প্রচার করা হচ্ছে।” তিনি আরও বলেন, ''বেসরকারি চিকিৎসকদের জিবিএস-এর সন্দেহভাজন কোনও রোগীর খোঁজ পেলে তৎক্ষণাৎ স্বাস্থ্য কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।'' ববিতা জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। স্বাস্থ্যবিভাগ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে।
পুনে পৌরসভার স্বাস্থ্যপ্রধান ডাঃ নিনা বোরাডে জানান, বেশিরভাগ রোগীই সাম্প্রতিক সময় বাইরের খাবার বা জল খেয়েছেন। তিনি বলেন, "প্রাথমিকভাবে, রোগীরা পেটের সমস্যার কথা জানিয়েছিলেন, যা কয়েক দিনের মধ্যেই সেরে যায়। পরে হঠাৎই তাঁরা দুর্বল বোধ করেন। যা জিবিএসের একটি লক্ষণ।"
আপাতত পুনে শহর, পিম্পরি-চিঞ্চওয়াড়, নান্দেড়গাঁও, নান্দোশি, কির্কিটওয়াড়ি, ধায়ারি এবং খড়কওয়াসলার বাসিন্দাদের জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাধারণত জিবিএস-এ আক্রান্তদেক শরীর নিচের অঙ্গে, তারপর উপরের অঙ্গে দ্রুত দুর্বলতা দেখা দেয়। ক্রমে তা শ্বাস-প্রশ্বাসের পেশীতে ছড়িয়ে পড়ে। ক্যাম্পাইলোব্যাক্টর জেজুনি ব্যাকটেরিয়া থেকে এই সংক্রমণ হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, জিবিএস সঠিক চিকিৎসাতেই সেরে যায়। আতঙ্কিত হওয়ার কিছু নেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?