রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মহাকুম্ভ মেলায় চায়ের স্টলে উপচে পড়া ভিড়, হতে পারে নতুন রেকর্ড

Sumit | ২৩ জানুয়ারী ২০২৫ ১৮ : ৫৭Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভ মেলায় অগনিত মানুষের ভিড়। সেখানে শীতের পরশও রয়েছে বেশ। তাই শীতের সময় ভক্তরা চা পান করবেন না সেটি কীভাবে সম্ভব। মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা সম্প্রতি একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন হাভার্ড বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক নিজের ব্লগে নিজের অবাক করা অভিজ্ঞতা শেয়ার করেছেন।


তরুণ খান্না নামে ওই প্রফেসর লিখেছেন মহাকুম্ভ মেলায় যে হারে চা বিক্রি হচ্ছে তা হয়তো সর্বকালের রেকর্ডকে ছাপিয়ে যাবে। এখানে বেশ কয়েকটি চায়ের স্টল রয়েছে। সেখান থেকে মুড়িমুড়কির মতো বিকোচ্ছে চায়ের কাপ। এখানকার মানুষ যে হারে চা পান করছেন তা দেখার মতো।

 


বিশ্বের অন্যতম সেরা মেলা হল এই মহাকুম্ভ মেলা। এখানে প্রায় ২৫০ মিলিয়ন মানুষের সমাগম হয়েছে। তারা দিনের পর দিন এখানে রয়েছেন। তাদের জন্য তৈরি করা হয়েছে চায়ের বিশেষ ঠেক। কর্ণাটক মিল্ক ফেডারেশন সেখানে দিনরাত দুধের যোগান দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ১ কোটি কাপ চা। যদি এটি ঠিক হয় তাহলে দ্রুত গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বইতে এই ইভেন্টের নাম উঠে যাবে। শুধু চা নয়, এই চায়ের স্টল থেকে দুধ এবং মিষ্টির বিক্রি করা হচ্ছে।

 


উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহাকুম্ভ মেলা নিয়ে এক গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠক করেছেন। ওই বৈঠকে এলাহাবাদ, চিত্রকূট, বারানসী এবং বিন্ধ্যাচলসহ ধর্মীয় শহরগুলির উন্নয়নের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা করেছেন। বৈঠকে যোগী আদিত্যনাথ জানান, সরকার প্রয়াগরাজ-চিত্রকূট উন্নয়ন অঞ্চল গঠনের সিদ্ধান্ত নিয়েছে এবং বারাণসী-বিন্ধ্যা উন্নয়ন অঞ্চল গঠনেও উদ্যোগী হবে। 


এছাড়া তিনি আরও জানিয়েছেন, এই অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করতে আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হবে এবং প্রতিটি অঞ্চলের জন্য পৃথক বাজেট বরাদ্দ করা হবে। এর মাধ্যমে এই অঞ্চলগুলিতে দ্রুত উন্নয়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


যোগী আদিত্যনাথ বলেছেন, “আমরা প্রয়াগরাজ ও তার পার্শ্ববর্তী এলাকাগুলির ধারাবাহিক উন্নয়ন চাই। এজন্য আমরা আলাদা উন্নয়ন অঞ্চল গঠনের প্রয়োজন অনুভব করেছি।” তিনি আরও জানান যে, পূর্বনির্ধারিত গঙ্গা এক্সপ্রেসওয়ে প্রয়াগরাজ থেকে শুরু হয়ে মির্জাপুর, ভাদোহী, কাশী, চন্দৌলি এবং গাজীপুর হয়ে পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হবে। এছাড়া সোনভদ্রের জাতীয় মহাসড়কেও এই এক্সপ্রেসওয়ে সংযুক্ত হবে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া