বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৩ জানুয়ারী ২০২৫ ১৭ : ৪৪Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বিনিয়োগের ক্ষেত্রে বড় সাফল্য পেল এসবিআই। তাদের রিপোর্ট অনুসারে তারা বিগত ২ বছরে রেকর্ড পরিমান বিনিয়োগ পেয়েছে। ২০২৩ এবং ২০২৪ অর্থবর্ষের হিসাব পেশ করেছে দেশের এই প্রধান সারির ব্যাঙ্কটি। সেখানে দেখা গিয়েছে মাত্র ২ বছরের মধ্যে ৩৭ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এখানে।
২০২১ সালে এসবিআইতে বিনিয়োগের পরিমান ছিল ১০ লক্ষ কোটি টাকা। সেখান থেকে তারপর এই উত্থান অনেকটাই শান্তি দিয়েছে ব্যাঙ্ককে। পাশাপাশি হাসি ফুটেছে এসবিআই গ্রাহকদের মুখেও। যেভাবে বর্তমানে বেসরকারি ক্ষেত্রের ব্যাঙ্কগুলি লাভের মুখ দেখছে সেখানে সরকারি ব্যাঙ্কের এহেন পারফরম্যান্স যথেষ্ট ইঙ্গিত বহন করছে।
বিগত ২ বছরে ৩৭ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হওয়ার পর এবার এসবিআইয়ের নজরে রয়েছে চলতি অর্থবর্ষ অর্থাৎ ২০২৫। সেখানে তারা আরও এগিয়ে যেতে চায়। এই বিনিয়োগ থেকেই প্রমাণ হয়ে যায় এই ব্যাঙ্কের উপর সকলের আস্থা কতটা বেশি রয়েছে। এসবিআই কর্তারা মনে করছেন যদি তারা চলতি অর্থবর্ষে ৭০ শতাংশের বেশি বিনিয়োগ টানতে পারে তাহলে তারা গত ২ বছরের টার্গেটকেও মাত দিতে পারবে।
এসবিআই-তে এই বিনিয়োগের হার সামনে আসার পর অনেকটাই এসবিআই শেয়ারের দামও বেড়েছে। তারা বর্তমানে ১১৭২ টি প্রোজেক্টে ১৩,৫৮,৭৮৩ কোটি টাকা আরও বিনিয়োগ হয়েছে। এসবিআই মাইনিং সেক্টরে ৭২ টি প্রোজেক্ট রয়েছে। সেখানে বিনিয়োগ হয়েছে ৫৬, ৬২৮ কোটি টাকা। এছাড়া এসবিআই গ্যাস সেক্টরে ৬২ টি প্রোজেক্ট রয়েছে। সেখানে বিনিয়োগ হয়েছে ৩৫,৬২৩ কোটি টাকা।
এসবিআই এই রিপোর্ট সামনে আসার পরই ফের খানিকটা ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজারও। ভারতের প্রথম সারির এই ব্যাঙ্কে এই বিনিয়োগ আগামীদিনে আরও উন্নতি করবে বলে মনে করছে বিমিয়োগকারীরা। ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে এসবিআই ব্যাঙ্ক এমনিতেই সকল গ্রাহকদের মন জয় করেছে। সেখানে এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর এখানে বিনিয়োগ করতে আরও অনেক বেশি আগ্রহী হবেন সকলে। ফেব্রুয়ারি মাসেই বাজেট রয়েছে। তার আগে এসবিআই-য়ের এই উত্থান ব্যাঙ্কিং সেক্টরকে অনেক বেশি ভরসা যোগাবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?