সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৩ জানুয়ারী ২০২৫ ১৬ : ৪৩Snigdha Dey
আজকাল ওয়েবডেস্ক: নিজের মনের মতো করে ঘর সাজাতে কে না চান! কিন্তু সব সময়ে বাহারি জিনিস কেনার সামর্থ্য সকলের থাকে না। কিন্তু বাড়িতেই পড়ে থাকা বিভিন্ন বাতিল সামগ্রী পুনর্ব্যবহার করে বানিয়ে ফেলা যায় এমন সব জিনিস, যা দিয়ে সাজিয়ে ফেলা যায় ঘরের বিভিন্ন কোণ। জেনে নিন স্বল্প খরচে কীভাবে করবেন সখ পূরণ
বাতিল কাপড়:
পুরনো কাপড় বা পর্দা ফেলে না দিয়ে বানিয়ে ফেলতে পারেন সোফা কিংবা চেয়ারের ঢাকা। একাধিক মনের মতো রঙের কাপড় জুড়ে বানিয়ে ফেলতে পারেন চায়ের টেবিলের ঢাকাও। এতে পুরনো সোফা কিংবা চেয়ার এক লহমায় নতুনের মতো দেখাবে। আবার পুরনো কাপড়ও ফেলে দিতে হবে না। জামা-কাপড় রাখার পুরনো ট্রাঙ্ক উজ্জ্বল রঙে রাঙিয়ে ব্যবহার করা যেতে পারে ছোট্ট চায়ের টেবিল হিসাবেও।
ভাঙা কফি মগ:
পছন্দের কাপ বা কফি মগ ভেঙে গেলে ফেলবেন না। আঁকার শখ থাকলে একরঙা কফি মগেই ফুটিয়ে তুলতে পারেন মনের মতো কোনও নকশা। যদি আঁকাতে পটু না হন, তা হলে রং দিয়ে কফি মগের গায়ে লিখতে পারেন মজার কোনও বাক্য বা অনুপ্রেরণামূলক উক্তি। তারপর সেই কফি মগটি খুদের পড়ার টেবিলে বা নিজের কাজের টেবিলে পেনদানি হিসাবে ব্যবহার করতে পারেন।
প্লাস্টিকের বোতল
প্লাস্টিকের বোতলের নানাভাবে ব্যবহার করতে পারেন। এর মুখের অংশটি কেটে নিয়ে বা আড়াআড়ি ভাবে একটি দিক কেটে নিয়ে তার মধ্যেই গাছ বসাতে পারেন। বোতলের গায়ে পছন্দসই রঙের প্রলেপ লাগিয়ে নিন। আরও সুন্দর দেখাবে। এছাড়াও প্লাস্টিকের বোতল মাঝ বরাবর কেটে ফেলুন। প্রথমে পেন দিয়ে দাগ কেটে নিন। তার পরে ছুরি গরম করে দাগ বরাবর দু’ভাগে কেটে ফেলুন। মাঝখানে চেন লাগিয়ে নিন আঠা দিয়ে। রংপেনসিল বা পেন রাখার কাজে ব্যবহার করতে পারেন। প্লাস্টিকের বোতলের মুখের অংশ কেটে, বোতলের গায়ে রঙিন কাগজ লাগিয়ে নিন। তার উপরে নানা কারুকাজও করে নিতে পারেন। খাওয়ার টেবিলের উপর রেখে তাতে চামচ, ছুরি, কাঁটা চামচ সাজিয়ে রাখতে পারেন।
এছাড়াও ডিমের ট্রের উপরে রঙ করে, চুমকি বা কাচ বসিয়ে সুন্দর ডিজাইন করে দেওয়ালে টাঙিয়ে দিতে পারেন। কিংবা পুরনো খবরের কাগজের সঙ্গে আঠা ও জল মিশিয়ে তৈরি করে ফেলতে পারেন কোনও অরিগ্যামি। বাতিল জিনিস দিয়ে ঘর সাজানোর কাজে সামিল করতে পারেন বাড়ির খুলে সদস্যকেও। নিত্য নতুন ভাবনার পরিসরে সেজে উঠবে আপনার এক ফালি সুখ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?