রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

train accident in maharashtra, 13 dies

দেশ | মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৩, উঠছে একাধিক প্রশ্ন

Rajat Bose | ২৩ জানুয়ারী ২০২৫ ১৪ : ৩৮Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ট্রেনে আগুন লেগেছে। এই খবর ছড়িয়ে পড়তেই একের পর এক যাত্রী ট্রেন থেকে দিয়েছিলেন ঝাঁপ। কিন্তু কে জানত তার চেয়েও বড় বিপদ অপেক্ষা করে আছে। পাশের লাইনে আসা ট্রেন পিষে দিল যাত্রীদের। এখনও অবধি ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


মহারাষ্ট্রের জলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে মৃতের সংখ্যা আপাতত ১৩। এই সংখ্যা আরও বাড়তে পারে। বুধবার বিকেল পাঁচটায় জলগাঁওয়ের মাহেজি এবং পরধাড়ে স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, পুস্পক এক্সপ্রেসে হঠাৎ গুজব রটে যে ট্রেনে আগুন লেগেছে। চিৎকার–চেঁচামেচি শুরু হতেই ট্রেন দাঁড়িয়ে যায়। যাত্রীরা ভয়ে রেললাইনে নেমে পড়েন। কেউই দেখতে পাননি যে রেললাইনে দাঁড়িয়ে রয়েছেন, সেখান দিয়েই আরেকটি এক্সপ্রেস ট্রেন আসছে। যতক্ষণে ট্রেনের হর্ন ও আলো নজরে আসে, ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। পাশের লাইন দিয়ে আসা কর্নাটক এক্সপ্রেস এসে ধাক্কা মারে। ট্রেনে কাটা পড়েন ১৩ জন। সাত জনের দেহ শনাক্ত করা হয়েছে। বাকিদের দেহ এখনও শনাক্ত করা যায়নি। গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। 

মৃতদের পরিবারকে দেড় লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র। রেল মন্ত্রক জানিয়েছে, মৃতদের পরিবারকে দেড় লক্ষ টাকা, আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। যাঁরা সামান্য চোট পেয়েছেন, তাঁরাও পাঁচ হাজার টাকা করে পাবেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

 

 


এদিকে, মর্মান্তিক দুর্ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। কেন চালক ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়েছিলেন? যাত্রীদের একাংশ জানিয়েছেন, চালক ব্রেক কষতেই চাকায় আগুনের ফুলকি দেখা যায়। কয়েকজন যাত্রী তা দেখেই বলেন যে ট্রেনে আগুন লেগেছে। সেখান থেকে গুজব এবং তারপর দুর্ঘটনা।


তবে রেল সূত্রে খবর, ট্রেনের চেইন টেনেছিলেন কোনও যাত্রী। সেই কারণেই চালক এমার্জেন্সি ব্রেক কষেন। এরপরই যাত্রীরা রেললাইনে নামেন। আবার অনেক যাত্রীর দাবি, পুস্পক এক্সপ্রেসের জেনারেল কামরা থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছিল। ঠিক কী কারণে এমন দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গোটা বিষয়টির বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া