রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ফাঁকা জমির উপর হাজার হাজার তাঁবু-কাঠামো! মহাকাশ থেকে কেমন দেখাচ্ছে মহাকুম্ভকে? 

Riya Patra | ২২ জানুয়ারী ২০২৫ ০৫ : ০৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ১৩ জানুয়ারি প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা শুরুর আগেই আশা করা হচ্ছিল, অন্তত ৪৫ কোটি মানুষের পদার্পণ হবে চলতি বছরে। ইতিমধ্যেই সাগরে ডুব দেওয়া থেকে, ভাইরাল বাবা, সবকিছু মিলয়ে দিনে দিনে চর্চায় মহাকুম্ভ মেলা। প্রকাশিত নানা ছবিতেও দেখা গিয়েছে থরে থরে দোকান, কাতারে কাতারে মানুষের ভিড়। কেউ ক্রেতা সামলাতে হিমশিম, তো কেউ মেলার মাঝেই কেঁদে আকুল প্রিয়জনকে খুঁজে না পেয়ে। কিন্তু মহাকাশ থেকে কেমন লাগছে মহাকুম্ভকে দেখতে?


ভারতের মহাকাশ সংস্থা, ভারতীয় উপগ্রহ ব্যবহার করে, উত্তর প্রদেশের প্রয়াগরাজের কুম্ভ মেলার ছবি সংগ্রহ করেছে। ভারতের অত্যাধুনিক অপটিক্যাল স্যাটেলাইট এবং রাডারস্যাট ব্যবহার করে, হায়দরাবাদের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার কুম্ভ মেলার ছবিগুলি তুলেছে। সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, তিন ভিন্ন সময়ে ওই একই এলাকার ছবি সংগ্রহ করেছে ইসরো। 

যেমন প্রয়াগরাজ প্যারেড গ্রাউন্ড, শিবালয় পার্ক, এই ধরনের বেশকিছু জায়গার তিনটি করে ছবি প্রকাশ করা হয়েছে বলে জানা গিয়েছে সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে। তিনটি ছবির একটি গতছর এপ্রিল মাসের, যখন কোনও চিহ্ন নেই কোনওকিছুর। অন্যটি ডিসেম্বর মাসের, যখন প্রস্তুতি চলছে মেলার এবং শেষটি জানুয়ারি মাসের। তাতে দেখা গিয়েছে মেলার আগের ফাঁকা মাঠ, কীভাব অস্থায়ী লোকালয়ে পরিণত হয়েছে কয়েকমাসেই। গঙ্গা-যমুনা-সরস্বতীর মিলিত স্থলে অর্থাৎ ত্রিবেণী সঙ্গমে বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশে ‘মহাকুম্ভ নগর’-এর অস্তিত্ব লক্ষ্যণীয়। 

চলতিবছর এই বছর, মহাকুম্ভ মেলায় দর্শনার্থীদের থাকার জন্য প্রায় ১,৫০,০০০টি তাঁবু রয়েছে, প্রায় তিন হাজার রান্নাঘর, ১ লক্ষ ৪৫ হাজার বিশ্রামাগার এবং ৯৯টি পার্কিং লট রয়েছে৷ প্রায় ২৬ হেক্টর জমির উপর চলছে এই মেলা। পূণ্যার্থীদের ‘সাগর-ডুব’এর জন্য অতিরিক্ত ১২ কিলোমিটার জায়গা জুড়ে ঘাট তৈরি হয়েছে বলেও জানা গিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া