সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | 'এই যুদ্ধ থামান, নইলে...’, ক্ষমতায় ফিরেই পুতিনকে বড় হুমকি ট্রাম্পের

Riya Patra | ২২ জানুয়ারী ২০২৫ ০৪ : ৪১Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ক্ষমতায় ফিরে ট্রাম্প যে একের পর এক বড় সিদ্ধান্ত নিতে চলেছেন, আভাস পাওয়া গিয়েছিল আগেই। একধাক্কায় পূর্বতন সরকারের একগুচ্ছ নিয়মে বদল, এইচ-১বি ভিসা নিয়ে বড় সিদ্ধান্তের পাশাপাশি এবার ডোনাল্ড ট্রাম্প একহাত নিলেন রাশিয়াকে। 

বুধবার সন্ধেয় ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট লিখেছেন সেকথা। কী লিখলেন মার্কিন মুলুকের প্রেসিডেন্ট? শুরুর দিকে বেশ নমনীয় সুরে জানিয়েছেন, ‘আমি রাশিয়াকে আঘাত করতে চাই না। আমি রাশিয়ান জনগণকে ভালবাসি, এবং সবসময়ই রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক ছিল।‘ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে রাশিয়ার হাত বাড়ানো, জিততে সাহায্য করার কথাও যে মার্কিন মুলুক কখনও ভুলবে না, সেকথাও মনে করিয়েছেন।  

তারপরেই পুতিনকে বড় হুমকি দিয়েছেন ট্রাম্প। একসময়ের ভাল বন্ধুত্বের কথা যেমন উল্লেখ করেছেন, তেমনই বুঝিয়েছেন, যে ইউক্রেন যুদ্ধ রাশিয়া চালাচ্ছে দীর্ঘকাল ধরে, যে যুদ্ধ প্রাণ কাড়ছে হাজার হাজার মানুষের, তা বন্ধ হওয়া দরকার এখনই। যুদ্ধ রোখার কড়া বার্তা দিয়েছেন স্পষ্ট ভাষায়। 

‘পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে’, মনে করিয়ে ট্রাম্প সোজাসুজি ‘ডিল’এর কথা বলেছেন। কী সেই ‘ডিল”, যা সোশ্যাল মিডিয়ায়, জনসমক্ষে ট্রাম্প পুতিনকে বলছেন? ট্রাম্প পুতিনের উদ্দেশে সোজাসুজি জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ থামান পুতিন, অন্যথায় ট্রাম্প আমেরিকা এবং অন্যান্য দেশগুলিতে রাশিয়া থেকে আগত যে কোনও ধরনের দ্রব্যের উপর হয় অত্যাধিক শুল্ক আরোপ করবেন, কিংবা নিষেধাজ্ঞা জারি করবেন। স্বাভাবিক ভাবেই তা কার্যকরী হলে, রাশিয়ার অর্থনীতিতে বড় ধাক্কা আসবে। 

রীতিমতো হুমকির সুরেই ট্রাম্প মনে করিয়ে দিয়েছেন, পুতিন বরং এবার এই 'যুদ্ধের' দিকে মন দিন। দু' টি পথের মধ্যে বেছে নিন একটিকে। সঙ্গেই মনে করিয়ে দিয়েছেন, বরাবর যদিও সহজ পথ বেছে নেওয়াই শ্রেয়। এই যুদ্ধ এবং যুদ্ধের কারণে আর একটি প্রাণের বলিও যে তিনি মেনে নেবেন না, ক্ষমতায় ফিরেই সেকথা কড়া ভাষায় রাশিয়াকে বুঝিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া