শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

কলকাতা | Kolkata: বেআইনি পার্কিংয়ে রাশ টানতে তৈরি পুরসভার মোবাইল অ্যাপ

Pallabi Ghosh | ১০ ডিসেম্বর ২০২৩ ১০ : ১০Pallabi Ghosh
তীর্থঙ্কর দাস: কলকাতার শহরজুড়ে বেআইনি পার্কিংয়ের অভিযোগ জমা পড়ছে কলকাতা পুরসভায়। কলকাতা শহরের ফুটপাতের উপর থেকে শুরু করে রাস্তার উপরে বেআইনিভাবে পার্কিং করা হয়। বেআইনি পার্কিং করা থাকলে এবং তা পুলিশের নজরে আসলে এতদিন পুলিশ চাকায় কাঁটা লাগিয়ে দিত। এবার থেকে কলকাতা পুলিশকে আর কাঁটা লাগাতে হবে না। কলকাতা পুরসভা বেআইনি পার্কিংয়ের ওপর নজর রাখতে মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে। এপ্লিকেশন এর নাম "কেএমসি এমপ্লয়ি মোবাইল অ্যাপ"। বেআইনি পার্কিং চিহ্নিতকরণ করার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে এই মোবাইল অ্যাপ্লিকেশন। পরিদর্শকরা সহজেই এই অ্যাপের মাধ্যমে পার্ক করা কোনও গাড়ি বা যানবাহনের ছবি তুলে অ্যাপ্লিকেশনে আপলোড করলেই কাজ হয়ে যাবে। ছবি আপলোড হওয়ার সাথে সাথেই গাড়ির মালিকের নাম ঠিকানা এবং ফোন নাম্বার দেখা যাবে। যেই জায়গায় গাড়িটি পার্কিং করা রয়েছে সেই জায়গা বৈধ না অবৈধ তাও নির্দিষ্ট হয়ে যাবে। জিপিএস লোকেশন সহ গাড়ির ছবি পুরসভার খাতায় জমা পড়বে এবং মোবাইলে মেসেজের মাধ্যমে গাড়ির মালিককে জরিমানার কথা জানিয়ে দেওয়া হবে। বেআইনি পার্কিংয়ের জরিমানা ১০০০ হাজার টাকা। নতুন এই প্রযুক্তিতে একই সঙ্গে যুক্ত থাকবে পরিবহণ দপ্তর, কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভা। বেআইনি গাড়ি পার্কিংয়ের কথা অ্যাপে ধরা পড়লে তা জানতে পারবে পরিবহণ দপ্তরও। সাত দিনের মধ্যে অভিযুক্ত গাড়ির চালককে এই জরিমানা অনলাইনে বা পুরসভায় গিয়ে জমা করে দিয়ে আসতে হবে। কলকাতা শহরের নাগরিকরা ভবিষ্যতে প্রয়োজন মতো পার্কিংয়ের অনুমতির জন্য পুরসভা দরখাস্ত করতে পারবেন। শনিবার এই কথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া