বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২২ জানুয়ারী ২০২৫ ২৩ : ০২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: কেমন আছে গর্ভস্থ শিশু? তার হার্টবিট কি স্বাভাবিক? সচরাচর চিকিৎসকরা এই প্রশ্নের উত্তর পেতে গর্ভবতী মায়ের পেটে স্টেথোস্কোপ লাগিয়ে পরীক্ষা করেন। কিন্তু এই প্রশ্নের যথাযথ উত্তর পেতে স্টেথোস্কোপ কিন্তু যথেষ্ট নয়। এর নিখুঁত উত্তর পেতে বিশেষ যন্ত্রের মাধ্যমে করা হয় 'কার্ডিওটোকোগ্রাফি'। যাকে বলা হয় 'ইলেকট্রনিক ফিটাল মনিটরিং'। কিন্তু কীভাবে ব্যবহার করা যায় এই যন্ত্র? জুনিয়র চিকিৎসকদের কাছে এটাই তুলে ধরলেন সিনিয়র চিকিৎসকরা।
বুধবার কলকাতা মেডিক্যাল কলেজে এই বিষয়ে আয়োজিত একটি কর্মশালায় অংশগ্রহণ করেন এসএসকেএম হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ নারায়ণ জানা। ছিলেন প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং অনুষ্ঠানের আয়োজক ইন্ডিয়ান সোসাইটি অফ পেরিনেটোলজি অ্যান্ড রিপ্রোডাক্টিভ মেডিসিন-এর কলকাতা চ্যাপ্টার-এর প্রেসিডেন্ট ডাঃ বিশ্বজ্যোতি গুহ, সেক্রেটারি ডাঃ তুলিকা ঝা প্রমুখ। এই কর্মশালায় অংশগ্রহণ করেন শতাধিক স্নাতকোত্তর শিক্ষার্থী চিকিৎসকরা।
এবিষয়ে ডাঃ নারায়ণ জানা বলেন, প্রসবের সময় যত এগিয়ে আসতে থাকে ততই গর্ভস্থ শিশুর ক্ষেত্রে নানারকম সমস্যা দেখা দিতে পারে। সেইসময় শিশুর হার্টবিট কত আছে সেটা পর্যবেক্ষণ করাটা খুব জরুরি। যত নিখুঁতভাবে সেটা জানা যাবে ততই শিশুর স্বাস্থ্য সম্পর্কে যথাযথ সিদ্ধান্ত নেওয়া যাবে বা প্রয়োজনে ব্যবস্থা নেওয়া যাবে। যেটা এই যন্ত্রের সাহায্যে সম্ভব। রাজ্যে সরকারি ক্ষেত্রে প্রথম এই কার্ডিয়োটোকোগ্রাফি যন্ত্রের ব্যবহার শুরু হয়েছিল ২০০৩ সালে। এসএসকেএম হাসপাতালে। পরবর্তী সময়ে যার ব্যবহার সমস্ত সরকারি মেডিক্যাল কলেজে শুরু হয়। তবে যন্ত্রের যাতে যথাযথ ব্যবহার করা হয় সেজন্য এর প্রশিক্ষণও জরুরি। ইতিমধ্যেই এই সোসাইটির পক্ষ থেকে দেশের বিভিন্ন রাজ্যে ৫৬টি কর্মশালার আয়োজন করা হয়েছে। যা করোনার ওই কঠিন সময়েও থেমে থাকেনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?