রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিজেপি শাসিত রাজ্য থেকে সমর্থন প্রত্যাহার, বিহার-ভোটের আগে ফের সমীকরণ বদলে দেবেন নীতীশ? 

Riya Patra | ২২ জানুয়ারী ২০২৫ ২২ : ৪৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বিহারের রাজনীতিতে বারবার নিজের সমর্থন বদলেছেন। আর তাঁর সমর্থন বদল, সিদ্ধান্তের জেরে বদলেছে সে রাজ্যের রাজনৈতিক পটভূমি, সমীকরণ। সম্প্রতি বেশকিছু কারণে রাজনীতির আঙিনায় তাঁকে নিয়ে চর্চা চলছিলও। তবে নীতীশ কুমারের দলের সিদ্ধান্তে এবার প্রশ্ন উঠছে, রাজনীতিতে ফের কি সমীকরণ বদলের পথে হাঁটছেন তিনি?

প্রশ্নের মূলে রয়েছে নীতীশের দল জেডি(ইউ)-এর সিদ্ধান্ত। মণিপুরের সরকার বিজেপি পরিচালিত। সে রাজ্যে জেডি(ইউ)-এর বিধায়কও ছিলেন। কিন্তু এবার বীরেন নেতৃত্বাধীন মণিপুর সরকারের উপর থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে জনতা দল। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।

জানা গিয়েছে, ওই এক বিধায়কও জনতা দল (ইউনাইটেড)-এর সঙ্গে থাকবেন না আর। এবার থেকে তিনি বসবেন বিরোধী বিধায়কদের সঙ্গে। বুধবার সে রাজ্যের রাজ্যপাল অজয় কুমার ভাল্লাকে চিঠি লিখে সমর্থন প্রত্যাহারের কথা জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, সে রাজ্যে নীতীশের দলের একমাত্র বিধায়ক মহম্মদ আব্দুল নাসিরকে বিরোধী বিধায়ক হিসেবে গণ্য করা হোক। উল্লেখ্য, ২০২২-এর মণিপুর বিধানসভা নির্বাচনে নীতীশের দল ছ’ টি আসন জিতেছিল। কয়েকমাস পর পাঁচজন বিধায়ক বিজেপিতে যোগদান করেন। 

 নীতীশের দলের সমর্থন প্রত্যাহার কিংবা ওই এক বিধায়কের শাসক পক্ষ থেকে বিরোধী পক্ষে সরে যাওয়ায় মণিপুরের সরকার কিংবা রাজনীতিতে কোনও প্রভাব পড়বে না। তবে নীতীশের এই সিদ্ধান্ত কি বিজেপির উপর মণিপুর নিয়ে চাপ বাড়ানো? উঠছে প্রশ্ন।

একই সঙ্গে প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত কেন নীতীশের দলের? কারণ শুধু মণিপুর এখানে আলোচনার কারণ নয়। দেশে এবং বিহারে বিজেপির জোটসঙ্গী জেডি(ইউ)। বিহার ভোটের আগে বিজেপি শাসিত রাজ্যের উপর থেকে সমর্থন প্রত্যাহার কি নীতীশের রাজনীতির সমীকরণ বদলের কোনও ইঙ্গিত? উঠছে প্রশ্ন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া