সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২২ জানুয়ারী ২০২৫ ২২ : ৩৮Rahul Majumder
আজকাল ওয়েব ডেস্ক: সুন্দর, সুঠাম শরীর পেতে সকলেই চান। সারাদিনের ব্যস্ততার পরেও তাই শারীরচর্চা চালিয়ে যান অনেকেই। শরীরের সব মেদ ঝরে গেলেও পেটের ওই থলথলে চর্বি কিছুতেই কমতে চায় না। এই সমস্যা ছেলে, মেয়ে নির্বিশেষে সকলেরই হতে পারে। সেসব ঝরিয়ে ছিপছিপে, পেশীবহুল চেহারা পেতে গেলে কী কী করতে হবে? কোন কোন বিষয় মেনে চললেই আপনার চেহারা হবে ছিপছিপে অথচ পেশিবহুল? সন্ধান দিলেন ফিটনেস কোচ মেহতাব একায়।
শরীরকে কমনীয় ও ফিট রাখবে স্রেফ সাতটি বিষয়। ফিটনেস বিশেষজ্ঞ মেহতাব একায়ে নিজেও এই পদ্ধতি মেনে গত তিন মাসে ঝরিয়েছেন ৯ কেজি! মেদ ঝরিয়ে টাইট, টোনড চেহারা পেয়েছেন তিনি। ইন্সটাগ্রামের নিজের বডি ট্রান্সফর্মেশনের বিভিন্ন মুহূর্তের ছবি, ভিডিও আপলোড করার পাশাপাশি সেই সাতটি গোপন টিপস তিনি ভাগ করে নিয়েছেন শরীরচর্চাপ্রেমীদের সঙ্গে।
১) বেশি প্রোটিন
শরীরচর্চার সঙ্গে অবশ্যই মেনে চলতে হবে নির্দিষ্ট কিছু ডায়েটও। মেহতাব জানিয়েছেন, প্রোটিন বেশি করে খেতে হবে, কমাতে হবে শর্করা জাতীয় খাবারের পরিমাণ। ডায়েটে প্রাণীজ প্রোটিন রাখতে হবে। খুবই কম ফ্যাটযুক্ত মাংস খেতে হবে। সরিয়ে ফেলতে হবে রোজকার বেকনের টুকরো অটভ টার্কি বেকন। টক দই খেতে হবে রোজ।
২) মদ ও নরম পানীয় বর্জন
মেদহীন চেহারা পেতে গেলে সম্পূর্ণ বন্ধ করতেই হবে মদ্যপান। সেই সঙ্গে সমস্ত রকমের নরম পানীয় 'টেস্ট' করা। কারণ সেসবের মধ্যে অত্যন্ত বেশি পরিমাণে থাকে শর্করার পরিমাণ। বদলে তেষ্টা মেটাতে পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে জল।
৩) প্লেটভর্তি খাবারের আগে রঙিন শাকসবজি
যে কোনও সময়ের খাবারের আগে টাটকা শাকসবজি খেতে হবে। এবং নানা রঙের। তাতে খিদেও কমবে এবং রক্তে শর্করার পরিমাণও নিয়ন্ত্রণে থাকবে। শশা, টুকটুকে লাল টোম্যাটো, কচি গাজর রাখতে হবে খাবার পাতে।
৪) খাওয়ার শেষে মিষ্টি
খালি পেটে চটপটে স্ন্যাক্স অথবা মিষ্টি কুকিজ নৈব নৈব চ। তবে যদি খুব খেতে ইচ্ছে করে, তাহলে প্রোটিন ও সবজিযুক্ত খাবার খাবার পর অল্প পরিমাণে মিষ্টি খাওয়া যেতে পারে। তাহলে ইচ্ছেপূরণও হল আবার রক্তে শর্করাও নিয়ন্ত্রণে থাকবে।
৫) পর্যাপ্ত পরিমাণে জল
পর্যাপ্ত পরিমাণে জলপান অপরিহার্য অস্ত্র মেদ ঝরানোর যুদ্ধে। শরীরে জলের ঘাটতি রাখা চলবে না। জল শুধু শরীরে আর্দ্রতা বজায় রাখে তা-ই নয়, পরিপাকতন্ত্র ও শ্বাসতন্ত্রকে সুসংগঠিত রাখতেও বেশ উপকারী। শরীরে জলের ঘাটতি না হওয়া মানেই হাজারটা রোগ বাসা বাঁধার আশঙ্কা কমবে অনেকটাই।
৬) শারীরিক কসরতের উপর জোর দিন
নিজেকে সার্বিক সুস্থ রাখা হোক বা ওবেসিটির সঙ্গে লড়াই, শরীরচর্চা কিন্তু অবশ্যকর্তব্য। শারীরিক কসরতের উপর জোর দিন। শরীরকে সক্রিয় রাখার এমন অনেক উপায় আছে যার জন্য জিমে যাওয়ার প্রয়োজন পড়ে না। ক্যালোরি ঝরাতে রোজ মন দিন কিছু কৌশলী পদক্ষেপে।
সাঁতার কাটতে পারেন এবং তা করলে মেদ ঝরানোর জন্য অন্য কোনও ব্যায়াম বা জিমের কসরত আপনার না করলেও চলে। সিঁড়ি ভাঙতে পারেন, লাফাদড়ি কিনে ফেলে স্কিপিং করতে পারেন, পোষ্যকে নিয়ে একটু হাওয়া খেতে বেরোতেও পারেন। মোট কথা, প্রতিদিন শরীরকে একটু ব্যস্ত করতে হবে।
৭) শারীরিক কসরতের মূল্যায়ন
শরীরচর্চা করে, ডায়েট মেনে কতটা সুফল পাচ্ছেন? সাফল্যের পথে কটুকু এগোতে পারলেন, প্রতিদিন তার মূল্যায়ন করুন। কত ওজন তুলছেন জিমে, কোনও ব্যায়ামের সেটে কতবার রিপিটেশন করছেন, কতক্ষন শরীরচর্চা করছেন- সব লিখে রাখুন ডায়েরির পাতায়। এই হিসাব রাখলে উদ্বুদ্ধ হবেন, পাশাপাশি আরও বেশি করে ওজন তুলতে, শারীরিক কসরত করার পরিকল্পনা করতে পারবেন। কারণ মাংসপেশি তৈরির জন্য এক ওজনে নয়, বরং ধীরে ধীরে ওজন বাড়ানোটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?