রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মাঘের শুরুতেই শীতের লুকোচুরি, কবে ফিরবে শীত, বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর

Sumit | ২২ জানুয়ারী ২০২৫ ২২ : ২৮Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: গোটা দক্ষিণ ভারত জুড়ে এখন প্রবল শীতের দাপট চলছে। আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে এই পরিস্থিতি এখন চলবে। এই এলাকায় আগামী কয়েকদিন তাপমাত্রা আরও নিচের দিকে থাকবে। দিল্লিতে বর্তমানে কুয়াশার দাপট দেখা গিয়েছে। তবে আকাশ পরিষ্কার থাকলে চলছে শীতের প্রভাব। বাতাসে ধুলোর পরিমানও রয়েছে বেশ খানিকটা নিচের দিকে। ফলে এটা স্বস্তি দিয়েছে দিল্লিবাসীকে। 


দিল্লিতে একেবারে ভোরের দিকে দৃশ্যমানতা একেবারে নিচের দিকে রয়েছে। ফলে যানবাহন চলাচল তখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দেশের বিভিন্ন প্রান্তে শীতের প্রভাব খানিকটা কম থাকবে। কয়েকটি রাজ্যে জারি হয়েছে বৃষ্টির সতর্কতাও। 

 


তবে এসব নিয়ে কোনও ভাবনা ভাবতে চান না জম্মু-কাশ্মীরের বাসিন্দারা। তারা কিন্তু চুটিয়ে শীত উপভোগ করছেন। সেখানে রাতের দিকে তো বটেই দিনের আলোতে চলছে তুষারপাত। বান্দিপারা, বারামুলা, কুপওয়াড়া, বুধগাঁও, গান্ডেরবালে তৈরি হয়েছে তুষারের রাস্তা। বন্ধ রয়েছে এইসব রাস্তা। 

 


হিমাচল প্রদেশে তাপমাত্রা তাপমাত্রা ১৪ ডিগ্রির কাছে রয়েছে। সেখানেও শীতের আসরে থাবা বসিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার দাপট। কুয়াশার সঙ্গে লড়াই করে দিন কাটাচ্ছে ওড়িশা, ছত্তিশগড়, কটকের বাসিন্দারা। এখানে তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে। 


বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিনদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ২৬ জানুয়ারি থেকে তাপমাত্রার পারদ ফের নিম্নমুখী হবে। তখন থেকে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। 

 


দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবারেও ঘন কুয়াশার দাপট জারি থাকবে। 
উত্তরবঙ্গের সব জেলা ঘন কুয়াশায় মোড়া থাকবে। বিশেষত কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার হলুদ সতর্কতা রয়েছে। আগামিকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহান্তে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া