রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

maoist leader killed in encounter

দেশ | স্ত্রীর সঙ্গে সেলফিই বিপদ ডেকে আনল এই মাওবাদী নেতার

Rajat Bose | ২২ জানুয়ারী ২০২৫ ২২ : ০৪Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে মাওবাদী শীর্ষনেতা জয়রাম রেড্ডি ওরফে চলপতি। গত কয়েক দশক ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে আসছিল সে। কিন্তু আট বছর আগে স্ত্রীর সঙ্গে তোলা একটি সেলফিই প্রাণ কাড়ল মাওবাদী নেতার!‌ 


পুলিশ সূত্রে খবর, ২০১৬ সালে অন্ধ্রপ্রদেশে মাওবাদী এবং নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে বাজেয়াপ্ত করা নানা সামগ্রীর মধ্যে একটি পরিত্যক্ত ফোন ছিল। আর সেই ফোনেই ছিল চলপতি ও তাঁর স্ত্রী চৈতন্য ভেঙ্কট রবি ওরফে অরুণার একটি সেলফি। অরুণা ছিল অন্ধ্র–ওড়িশা বর্ডার স্পেশাল জোনাল কমিটি (এওবিএসজেডসি)–র ডেপুটি কমান্ডার। ওই ছবির সূত্র ধরেই মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য চলপতি ও তাঁর স্ত্রীকে শনাক্ত করে পুলিশ। প্রসঙ্গত, এই মাওবাদী নেতার মাথার দাম ছিল ১ কোটি টাকা।


জানা যায় একাধিক নাশকতার মামলায় অভিযুক্ত ছিল ৬০ বছরের এই মাওবাদী নেতা। জন্ম অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার মদনাপল্লেয়। ছোটবেলা থেকে মেধাবী ছাত্র হিসাবে পরিচিত ছিল সে। কিন্তু দশম শ্রেণিতে পড়ার সময়েই স্কুল ছেড়ে সিপিআইএমএল (পিডব্লিউজি)–র হাত ধরে মাওবাদী শিবিরে যোগ দেয় সে। একসময় মাওবাদী কেন্দ্রীয় কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিল জয়রাম। জয়রাম ও তার সঙ্গীরা মূলত বস্তার এলাকাতেই সক্রিয় ছিলেন। তবে পুলিশি প্রহরা বাড়তে থাকায় কয়েক মাস আগে ওড়িশা সীমানার কাছে অস্থায়ী ঘাঁটি গেড়েছিলেন তারা। কিন্তু শেষরক্ষা হল না। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাত থেকে ওড়িশা–ছত্তিশগড় সীমানায় সিআরপিএফের কোবরা কমান্ডো, ওড়িশা পুলিশের মাওবাদী দমন বাহিনী এসওজি, ছত্তিশগড় পুলিশের ‘ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড’ (ডিআরজি) বাহিনীর যৌথ অভিযান শুরু হয়। সেখানেই গুলির লড়াইয়ে মৃত্যু হয় জয়রাম ওরফে চলপতি এবং তার সঙ্গীদের। ওই অভিযানে অন্তত ২০ জনের মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া