রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২২ জানুয়ারী ২০২৫ ২০ : ৫৪Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: রঙের মেলায় সেজে উঠেছে গোটা অযোধ্যা। গত বছরে আজকের দিন অর্থাৎ ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল রাম লালার। সেদিন থেকেই অযোধ্যা যেন এক অন্য মাত্রা পেয়েছে। দেশের বিভিন্ন অংশ থেকে তো বটেই, বিদেশ থেকেও বহু ভক্ত এসে ভিড় করেছেন অযোধ্যায়।
রাম মন্দিরের এক বছরপূর্তিতে অযোধ্যা জুড়ে যেন এক অন্য পরিবেশ তৈরি হয়েছে। প্রয়াগরাজে এখন চলছে মহাকুম্ভ মেলা। তবে সেখান থেকেই ভিড় কিছু কম নেই রাম মন্দির চত্বরে। দলে দলে ভক্তরা এসে এখানে নিজেদের প্রার্থনা করে যাচ্ছেন। রাম লালাকে তারা একবার দর্শন করার জন্য এখানে এসে ভিড় করেছেন।
চলতি মাসের ১১ জানুয়ারি থেকেই সেজে উঠেছে অযোধ্যা। সেদিন থেকেই রাম মন্দিরের উৎসব কার্যত শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এখানে এসে হাজির হয়েছেন প্রায় ৬ লক্ষ ভক্ত। এই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছেন মন্দির কর্তৃপক্ষ। গোটা মন্দির চত্বরে চলছে নামগান, প্রার্থনা। শোনানো হচ্ছে রাম কথা। মন্দির চত্বরে বর্ষপূর্তির আনন্দে তাই সকলে মাতোয়ারা।
এখানে এসে নিজেদের শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন বিভিন্ন সেলিব্রিটিরাও। যেদিন রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল সেদিন উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সঙ্গে ছিলেন সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছিলেন বলিউড থেকে শুরু করে প্রচুর নেতা মন্ত্রীরা। এবারেও তার থেকে খামতি নেই। রাম মন্দিরের বর্ষপূর্তিতে অনেকেই এসে নিজেদের মনের শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে রাম মন্দিরকে ঘিরে সকলের উৎসাহের শেষ নেই। প্রতিদিনই বাড়ছে ভক্তদের ভিড়। প্রশাসনকে ধন্যবাদ দিয়ে তারা বলেন এখানকার পরিস্থিতি সঠিকভাবে নিয়ন্ত্রণ করছে প্রশাসনের কর্তারা। তাই এত ভক্ত অতি সহজেই তাদের সাধের রাম লালাকে দর্শন করতে পারছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?