বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Union Budget 2025: Income up to 10 lakhs to be become tax free, government may announce new tax slab

বাণিজ্য | মধ্যবিত্তকে স্বস্তি দেবে কেন্দ্র? আসন্ন বাজেটে আয়করে ছাড় দিতে পারে অর্থমন্ত্রক, দাবি সূত্রের

AD | ২২ জানুয়ারী ২০২৫ ২০ : ৩২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মন্থর অর্থনীতিকে চাঙ্গা করতে কী পদক্ষেপ নেয় কেন্দ্র সেই দিকে সকলের নজর। মধ্যবিত্তকে স্বস্তি দিতে আয়করে ছাড়ের ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী। সূত্রের দাবি, নতুন অর্থবর্ষে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ভুক্তদের কর ছাড় দিতে পারে কেন্দ্র। ১৫ থেকে ২০ লক্ষ টাকা যাঁদের আয় তাঁদের ২৫ শতাংশ ট্যাক্স দিতে হতে পারে। 

বর্তমানে, নতুন কর ব্যবস্থার অধীনে, বার্ষিক ৭.৭৫ লক্ষ টাকা পর্যন্ত বেতনভোগী করদাতাদের কার্যকরভাবে কোনও করের দায় নেই। ৭৫,০০০ টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন রয়েছে। বার্ষিক ১৫ লক্ষ টাকার বেশি আয় সর্বোচ্চ ৩০% কর স্ল্যাবের মধ্যে পড়ে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, এই করের ধাপে পরিবর্তন আনার কথা চিন্তাভাবনা করছে কেন্দ্র।  সরকারে ওই সূত্র জানিয়েছে, সরকার বেশ বিকল্প মূল্যায়ন করে দেখছে। বাজেট অনুযায়ী, দু'টি পদক্ষেপই বাস্তবায়ন করা যেতে পারে। প্রথমত, ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়কে করমুক্ত ঘোষণা করা এবং ১৫ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে আয়ের জন্য ২৫ শতাংশ করের ধাপ চালু করা। তিনি আরও জানিয়েছেন, এই পদক্ষেপ যদি বাস্তবায়িত হয় তাহলে সরকারের ৫০হাজার কোটি থেকে ১ লক্ষ কোটি টাকার রাজস্ব ক্ষতি বহন করতে হবে।

ভারতীয় করদাতাদের জন্য দু'টি কর ব্যবস্থা চালু রয়েছে। পুরনোটিতে বাড়িভাড়া ও বিমার প্রিমিয়ামে ছাড় পাওয়া যায়। ২০২০ সালে যে নয়া কর জমানা শুরু হয়েছে, তাতে তেমন কোনও ছাড়ের অবকাশ নেই।  মূল্যবৃদ্ধি ক্রমে গ্রাস করছে ভারতীয় অর্থনীতিকে। দৈনন্দিন জীবনের খরচ জোগাতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। আগামী ১ ফেব্রুয়ারির কেন্দ্রীয় বাজেটেই নজর সকলের।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া