রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২২ জানুয়ারী ২০২৫ ১৮ : ৩৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারতের মধ্যে যদি কোথাও ভ্রমণ করতে হয় তাহলে কোনও পাসপোর্ট বা ভিসা লাগে না। দেশের সর্বত্র এই নিয়ম চালু রয়েছে। তবে দেশের একটি রেলওয়ে স্টেশন রয়েছে যেখানে পা দিতে হলে আপনি এই নিয়মের মধ্যে পড়ে যাবেন। এখানে প্রবেশ করতে হলে শুধু ভারতীয় হলেই হবে না, দরকার হবে পাসপোর্ট এবং বৈধ ভিসাও। এবার তাহলে জেনে নেওয়া যাক দেশের এই রেল স্টেশন সম্পর্কে।
আমরা যে রেল স্টেশনের কথা বলছিল তার নাম আটারি। এই রেল স্টেশনটি রয়েছে পাঞ্জাবের অমৃতসরে। কাছেই রয়েছে ভারত-পাকিস্তান বর্ডার। এখান থেকে আটারি এবং ওয়াঘা বর্ডার সামনেই রয়েছে। ফলে এখানে নিয়মের এই কড়াকড়ি রয়েছে।
অমৃতসর-লাহোর রেললাইন রয়েছে আটারিতে। এই জায়গায় ভারতের বর্ডার শেষ হয়েছে এবং পাকিস্তানের বর্ডার শুরু হয়েছে। যদি এখান থেকে আপনি ট্রেনে চড়তে চান তাহলে আপনার কাছে বৈধ পাসপোর্ট এবং ভিসা লাগবেই। এই দুটি কাগজ না থাকলে এই স্টেশনে আপনি প্রবেশ করতেই পারবেন না।
যদি এখানে বৈধ পাসপোর্ট এবং ভিসা না থাকে তাহলে আপনাকে তখনই গ্রেপ্তার করা হবে। এরপর আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। যদি সঠিক কারণ না দেখাতে পারেন তাহলে কঠোর ব্যবস্থাও গ্রহণ করা হবে। সারাদিনের প্রতিটি সময় তাই এখানে সজাগ প্রহরায় থাকে সীমান্তরক্ষী বাহিনী।
তবে আটারি ভারতের একটি অতি পরিচিত রেল স্টেশন। এখান থেকে পাকিস্তানে চলাচল করে থাকে সমঝোতা এক্সপ্রেস। যদিও ২০১৯ সাল থেকে এই পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে। ভারত-পাকিস্তান সীমান্তে এটি একটি অতি স্পর্শকাতর জায়গা। দুই দেশের মধ্যে প্রবেশ এবং প্রস্থানের এটি একটি বিশেষ জায়গা। তাই এখানে যদি বৈধ পাসপোর্ট বা ভিসা না থাকে তাহলে কড়া ব্যবস্থার মুখে পড়বেন আপনি। তাই যদি এখানে যেতে চান তাহলে এই দুটি বৈধ কাগজ নিজের সঙ্গে রাখতেই হবে। দুই দেশের বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে এই কঠোর নিয়ম এখানে চালু রয়েছে। একে না মানলেই বিরাট বিপদে পড়বেন আপনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?