রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভারতে তৈরি হবে বিকল্প মোবাইল নেটওয়ার্ক, সুবিধা পাবেন কারা জেনে নিন

Sumit | ২২ জানুয়ারী ২০২৫ ১৮ : ০৪Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: এবার থেকে নতুন আরও একটি সুবিধা এনে দিল ট্রাই। গোটা দেশে এবার চালু হতে চলেছে ইন্ট্রা সার্কেল রোমিং। এরফলে মোবাইলের নেটওয়ার্ক পরিষেবার অনেক বড় বদল ঘটতে চলেছে। এবার থেকে জিও, এয়ারটেল এবং বিএসএনএল গ্রাহকরা অনেক বেশি সুবিধা পাবেন। 

 


এই তিনটি মোবাইলের সিম যাদের কাছে রয়েছে তারা এবার থেকে ফোর জি নেটওয়ার্ক দেশের সব জায়গা থেকে পেতে পারবেন। এমনকি যদি তাদের নিজেদের মোবাইলের টাওয়ার না থাকে তাহলেও তাদের নেটওয়ার্ক নিয়ে কোনও অসুবিধা হবে না। তারা সব জায়গা থেকেই ফোর জি পরিষেবা অনায়াসেই পাবেন।

 


কেন্দ্রীয় সরকার দ্রুত চালু করতে চলেছে ডিবিএন। এর পুরো নাম হল ডিজিটাল ভারত নিধি। এতে নেটওয়ার্কের পরিষেবা অনেক বেশি উন্নত থাকবে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, এটি একটি দরকারি পরিষেবা। দেশের প্রতিটি মানুষ যদি সঠিকভাবে মোবাইল পরিষেবা পায় তাহলে দেশে কাজের পরিধি অনেকটাই ঠিক থাকবে। বিএসএনএল, এয়ারটেল এবং রিলায়েন্স খুব দ্রুত এর সঙ্গে যুক্ত হবে। দেশের প্রতিটি প্রান্তে মোবাইলের নেটওয়ার্ক নিয়ে এবার আর কোনও অসুবিধা থাকবে না। থাকবে ইন্টারনেট পরিষেবাও।


গোটা দেশে আপাতত ২৭ হাজার ৮৩৬ টি জায়গা খুঁজে বের করা হয়েছে যেখানে এই ডিবিএন বসানো হবে। ফোর জি পরিষেবা এতে উন্নত হবে সেটা তো বটেই। তবে ফাইভ জি পরিষেবা হবে আরও জোরালো। পাশাপাশি সিমছাড়া মোবাইল কানেকশন আগামীদিনে যাতে আরও বেশি তৈরি হয় সেদিকেও নজর দেওয়া হবে। দেশের ৩৫ হাজারের বেশি গ্রামে প্রায় ২৭ হাজারের বেশি নতুন টাওয়ার বসানো হবে বলেও জানানো হয়েছে।


যদি এটি সঠিকভাবে চালু হয়ে যায় তাহলে এই তিনটি মোবাইল কানেকশন যাদের রয়েছে তাদের নিজেদের নেটওয়ার্কের বাইরে থেকেও তারা ডিবিএন থেকে পরিষেবা পাবেন। ফলে দেশের যেকোনও প্রান্তে আপনি চলে যান না কেন আপনার মোবাইলের নেটওয়ার্ক থাকবে একেবারে টানটান। সেখানে আর কোনও ধরণের অসুবিধাই হবে না। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া