বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২২ জানুয়ারী ২০২৫ ১৫ : ২৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: যদি আপনি প্রতি মাসে আপনার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পারিবারিক বা ব্যক্তিগত খরচের জন্য টাকা স্থানান্তর করেন, তাহলে স্ত্রী কীভাবে সেই টাকা খরচ করছেন সে ব্যাপারে আপনার সতর্ক থাকা উচিত। এই অর্থের কিছু নির্দিষ্ট ব্যবহার ভারতীয় কর আইনের অধীনে আপনার করের আওতায় চলে আসতে পারেন।
কোন কোন ক্ষেত্রে করের আওতায় আসতে পারেন আপনি? যদি আপনার স্ত্রী আপনার থেকে প্রাপ্ত অর্থ এসআইপি বা মিউচুয়াল ফান্ডের মতো স্কিমগুলিতে বিনিয়োগ করেন, তাহলে এই বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় আয়কর আইন অনুযায়ী আপনার আয় হিসাবে বিবেচিত হবে। ফলস্বরূপ, এই আয়ের উপর যে কোনও করের দায় আপনার উপর পড়বে। আপনার স্ত্রীর উপর নয়। যদি এই ধরনের বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় পুনঃবিনিয়োগ না করা হয়, তাহলে আপনার স্ত্রীকে এই আয়ের জন্য আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। এটি আপনার আয়ের সঙ্গেই ধরা হবে।
আপনার স্ত্রীকেও কর দিতে হতে পারে। যদি আপনার স্ত্রী প্রাথমিক বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় (যেমন, শেয়ারের লভ্যাংশ, সুদ বা ক্যাপিটাল গেইন) পুনরায় বিনিয়োগ করেন, তাহলে এই পুনর্বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় তাঁর আয় হিসাবে বিবেচিত হবে। এই আয় বছরের ভিত্তিতে গণনা করা হয় এবং করযোগ্য আয় হিসাবে ধরা হয়। ট্যাক্স স্ল্যাবের উপর নির্ভর করে, তাঁকে আয়কর দিতে হতে পারে এবং আইটিআর দাখিল করতে হতে পারে।
আপনার স্ত্রী তার অ্যাকাউন্টে স্থানান্তরিত অর্থ কীভাবে ব্যবহার করেন তা পর্যবেক্ষণ করুন। বিশেষ করে যদি তা বিনিয়োগ করা হয়। অপ্রত্যাশিত কর থেকে মুক্তি পেতে একজন আর্থিক উপদেষ্টা বা কর পরামর্শদাতার পরামর্শ নিন। বাধ্যতামূলক না হলেও আপনার স্ত্রীর আইটিআর দাখিল করুন। এর ফলে স্বচ্ছতা এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে সুবিধা হবে।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?