সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Multivitamin smoothie can nourish your health and make your skin better

লাইফস্টাইল | ওষুধ নয়, সকাল শুরু করুন এই মাল্টিভিটামিন স্মুদি দিয়ে, দূরে থাকবে রোগ-বালাই

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ জানুয়ারী ২০২৫ ০০ : ৩২Rahul Majumder

আজকাল ওয়েব ডেস্ক: কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিনের পাশাপাশি শরীর সুস্থ রাখতে ভিটামিনও জরুরি। তবে আপনার শরীরে ভিটামিনের চাহিদা কতটা, তা চিকিৎসকই বলতে পারবেন। রোজের খাওয়াদাওয়া থেকেই ভিটামিন শরীরে প্রবেশ করলে তা সবচেয়ে ভাল। কিন্তু এখনকার যা খাদ্যাভ্যাস, তাতে ভিটামিন তো বটেই, শরীরের জন্য প্রয়োজনীয় খনিজ উপাদানগুলিরও ঘাটতি হচ্ছে। সে কারণেই মাল্টিভিটামিন ট্যাবলেট অথবা বিভিন্ন রকম সাপ্লিমেন্ট খাওয়ার অভ্যাস বাড়ছে। মাল্টিভিটামিন অথবা সাপ্লিমেন্ট যখন খুশি খাওয়া যাবে না। সঙ্গে শরীরচর্চা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও জরুরি। 

 

মাল্টিভিটামিন সব সময়ে প্রাতরাশের সঙ্গে খাওয়া ভাল। তা হলে সারা দিন শরীরের পুষ্টির চাহিদা পূরণ হবে। কিন্তু খালি পেটে খেলেই বমি ভাব দেখা দিতে পারে। নিজে থেকে ভিটামিন বা কোনও সাপ্লিমেন্ট না খেয়ে বরং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে মাল্টিভিটামিন ট্যাবলেট না খেয়ে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি  মাল্টিভিটামিন স্মুদি খেতে পারেন।  এবং তা বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলতে পারেন। 

 

কীভাবে তৈরি করবেন এই মাল্টিভিটামিন স্মুদি?
পাঁচটি কাজু নিন, পাঁচটি কাঠবাদাম নিন। সঙ্গে এক চামচ কুমড়োর বীজ। এরপর রাতে একটি বাটিতে এগুলি একসঙ্গে জলে ভিজিয়ে রাখুন। অন্য একটি বাটিতে ভিজিয়ে রাখুন দু'টো খেজুর। সকালে এগুলো একসঙ্গে মিক্সারে ঢেলে দিন। সঙ্গে যোগ করবেন একটি কলা ও পরিমাণমতো দুধ অথবা জল। স্বাদের জন্য একটু মিশিয়ে দিতে পারেন গুড়-ও। ব্যস, তৈরি আপনার মাল্টিভিটামিন স্মুদি। এর মধ্যে পাবেন ম্যাগনেশিয়াম, পটাশিয়াম এবং রকমারি খনিজ।  যেকোনও বয়সী পান করতে পারেন এই স্মুদি। ভিতর থেকে শরীর পুষ্টি পাবে ফলে ত্বক এবং চুলের জেল্লাও বৃদ্ধি পাবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া