রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শীতের পথে বড় বাধা, কোথায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

Sumit | ২১ জানুয়ারী ২০২৫ ০০ : ১৬Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ফের একবার আবহাওয়ার বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। বিগত দুদিন ধরে দক্ষিণ ভারতে পরিষ্কার আকাশ ছিল। ফলে সেখানে হাল্কা শীতের অনুভব করেছেন সকলেই। তবে জানুয়ারিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শীতের পাশে যদি বৃষ্টির দাপট থাকে তাহলে সেটা বাড়তি অসুবিধা তৈরি করবে সকলের মধ্যে। 

 


জানা গিয়েছে দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, রাজস্থান এবং জম্মু কাশ্মীরে ২২ জানুয়ারি থেকে বৃষ্টি হবে। দিল্লিতে বর্তমানে দিনের বেলা তাপমাত্রা ২০ ডিগ্রি রয়েছে। এটি ২০২০ সাল থেকে জানুয়ারিতে সর্বোচ্চ তাপমাত্রা। অনেকে মনে করছেন ফের একবার জাঁকিয়ে শীত আসবে রাজধানীর বুকে। তবে এবার আর সেটি হবে না বলেই মনে করছে আইএডি।

 


জানা গিয়ে পশ্চিমী ঝঞ্ঝা এখনও রয়েছে। ফলে উত্তর ভারতে অন্যধরণের পরিবেশ তৈরি হয়েছে। এর জেরে জলভরা মেঘ আসবে সাগর থেকে। ফলে ২২ এবং ২৩ জানুয়ারি বৃষ্টি হবে। তবে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে প্রবল তুষারপাত হবে। যদি এখানে সঠিকভাবে তুষারপাত হয়ে থাকে তাহলে সমতলে ভাল শীত পড়বে।


লুধিয়ানা, পাঞ্জাব, পাটিয়ালাতে বর্তমানে তাপমাত্রা ৫ ডিগ্রি রয়েছে। দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৯ ডিগ্রি। একইরকম শীত রয়েছে গাজিয়াবাদ, নয়ডা, গুরগাঁও, সোনিপতে। তবে শীতের সময় দিল্লির এই বৃষ্টিতে সেখানকার দূষণ কিছুটা হলেও কমবে।


দেশের অন্য অংশের মতো পশ্চিমবঙ্গে এখন খানিকটা শীতের পরিবেশ থাকবে। সকালের দিকে তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৬ ডিগ্রি। দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা হবে ২৪ থেকে ২৬ ডিগ্রির মধ্যে। তবে এরাজ্যে বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি। জানুয়ারিতে এমন পরিবেশ বজায় থাকবে। ফেব্রুয়ারিতে ফের পরিবর্তন হতে পারে আবহাওয়া। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া