মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২১ জানুয়ারী ২০২৫ ১৯ : ২৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার ছয় ঘন্টারও কম সময়ে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে (৮০টিরও বেশি) স্বাক্ষর করেছেন। সেই সময় বিপুল জনতা উল্লাসে ফেটে পড়েন। সোমবার শেষের দিকে হোয়াইট হাউসে পৌঁছানোর পর তিনি একাধিক আদেশে স্বাক্ষর করেছেন।
ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১৬০০ জনকে ক্ষমা ট্রাম্পের-
২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্পের সমর্থক একদল মানুষ। ডোনাল্ড ট্রাম্পপন্থী বিক্ষোভকারীদের কংগ্রেস ভবনে ওই হামলার ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছিলেন। ডেমক্র্যাটরা ওই হামলায় উসকানি দেয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচের উদ্যোগ নিয়েছিল। পরে সিনেটে দুই তৃতীয়াংশ ভোট না থাকায় ট্রাম্প শাস্তি থেকে রেহাই পেয়ে যান।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের দিনের প্রায় পুরো সময় তাঁর সমর্থকরা ডিসি জেলের বাইরে অপেক্ষা করছিলেন। ক্যাপিটলে দাঙ্গায় জড়িত হাজার দেড়েক সমর্থককে মুক্তি দেয়ার ইঙ্গিত কয়েক মাস আগে থেকেই দিয়ে রেখেছিলেন ট্রাম্প। সোমবার শপথ নেয়ার পর প্রেসিডেন্ট তাঁর প্রথম ভাষণে ঘোষণা করেন, ওভাল হাউজে পৌঁছেই তিনি ৬ জানুয়ারির ঘটনার জন্য অভিযুক্তদের ক্ষমা করবেন।
ক্যাপিটল হিল আক্রমণের জন্য জেলবন্দি ব্যক্তিদেরকে ডোনাল্ড ট্রাম্প 'রাজনৈতিক বন্দি' হিসেবে চিহ্নিত করেছেন এবং তিনি তাঁদেরকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই তিনি তা বাস্তবায়ন করলেন। ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় করা মামলার প্রধান আইনি কৌঁসুলি ড্যারেক স্ট্রম জানিয়েছেন, বন্দিরা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাতের আগেই ওয়াশিংটনের জেল থেকে মুক্তি পাবেন।
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে এলো আমেরিকা-
বিশ্ব-উষ্ণায়ন ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালে অঙ্গীকারবন্ধ হয়েছিল প্যারিস জলবায়ু চুক্তির অন্তর্গত রাষ্ট্রগুলির। কিন্তু, প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরের পর থেকেই তার সমালোচনা করে আসছেন ট্রাম্প। ২০১৭ সালে প্রথমবার ক্ষমতা গ্রহণের পরই তিনি বলেন, এই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একপ্রকার শাস্তি। এর কারণে লাখ লাখ মানুষ চাকরি হারাচ্ছেন। এরপর মেয়াদের শেষ দিকে ২০২০ সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন। বাইডেন ক্ষমতা গ্রহণের পর আবারও যুক্তরাষ্ট্রকে চুক্তিতে ফেরান।
প্যারিস জলবায়ু চুক্তি জলবায়ু পরিবর্তন মোকাবিলার লক্ষ্যে ইতিহাসের প্রথম কোনও বিশ্ব-চুক্তি যা ২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে স্বাক্ষরিত হয়। বিশ্বের ২০০টি দেশ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমিয়ে আনতে একমত হয়।
চুক্তির গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো হল বিশ্ব-উষ্ণায়ণ বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনা, গাছ, মাটি ও সমুদ্র প্রাকৃতিকভাবে যতটা শোষণ করতে পারে ২০৫০ সাল থেকে ২১০০ সালের মধ্যে কৃত্রিমভাবে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ সেই পর্যায়ে নামিয়ে আনা।
এছাড়া প্রতি ৫ বছর অন্তর ক্ষতিকর গ্যাস নিঃসরণ রোধে প্রত্যেকটি দেশের ভূমিকা পর্যালোচনা করা এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতেও নবীকরণযোগ্য শক্তি ব্যবহার নিশ্চিত করতে গরিব দেশগুলোকে ধনী দেশগুলোর জলবায়ু তহবিল দিয়ে সাহায্য করা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?