বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Bibhas Bhattacharyya | | Editor: Riya Patra ২১ জানুয়ারী ২০২৫ ১৯ : ১৬Riya Patra
বিভাস ভট্টাচার্য: অবশেষ বৌবাজারের পথ পেরিয়ে গেল মেট্রোরেল। মঙ্গলবার সকালে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রথম ট্রায়াল রান হল। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি-সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা এই ট্রায়াল রান-এ উপস্থিত ছিলেন। ট্রেনটি তাঁদের নিয়ে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যায়।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, মঙ্গলবার ট্রায়াল রানের জন্য সোমবার রাতেই একটি ট্রেন এসপ্ল্যানেড থেকে শিয়ালদায় নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত থার্ড লাইন-এ বিদ্যুৎ সংযোগের কাজও সম্পন্ন করেছে মেট্রো। সেইমতো এদিন সকাল এগারোটার পর এই ট্রায়াল রান শুরু হয়। খুব ধীরে ধীরে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড-এর দিকে এগোতে থাকে ট্রেনটি।
রেলের একটি সূত্র জানায়, ট্রেনটি যখন নির্বিঘ্নে বৌবাজার পেরিয়ে যায় তখন সকলের মুখেই ছিল তৃপ্তির হাসি। জেনারেল ম্যানেজার গোটা পথ নিজে পর্যবেক্ষণ করতে করতে যান। ট্রেনের এই মন্থর গতির কারণ জানাতে গিয়ে মেট্রোর এক আধিকারিক বলেন, 'প্রথম ট্রায়াল রান সবসময়ই ধীর গতিতে হয়। কারণ, গোটা পথে নানা বিষয় পর্যবেক্ষণ করতে করতে যেতে হয়। পরবর্তী সময়ে ট্রেনের গতি বাড়িয়ে দেখে নেওয়া হয়।'
২০১৯ সালের বৌবাজার বিপর্যয়ের পর অনিশ্চিত হয়ে পড়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রাস্তা। একদিক থেকে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা এবং অন্যদিকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোরেলের যাত্রা শুরু হলেও কবে বৌবাজারের ভুগর্ভস্থ কাজ শেষ হবে সেটাই হয়ে ওঠে আলোচনার বিষয়। কারণ, ২০১৯ সালে বৌবাজারে মাটির নিচে মেট্রোরেলের কাজ চলার সময় মাটির উপর বড়সড় বিপর্যয় ঘটে। মাটি ধসে একের পর এক বাড়ি হয় আংশিক ভেঙে যায় বা হেলে পড়ে। পরবর্তী সময়ে বিপর্যয় সামাল দিয়ে মেট্রোর কাজ ফের শুরু হলেও মাঝে মাঝেই ওই এলাকায় মাটির উপরে সমস্যা দেখা দিয়েছিল। শেষপর্যন্ত সব পরিস্থিতি মোকাবিলা করে মঙ্গলবার সফলভাবেই বৌবাজার পেরিয়ে গেল মেট্রোরেল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?