রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বাংলা থেকে নকল আধার কার্ড, কলকাতার সিম কিনে মুম্বই রওনা সইফের হামলাকারীর: প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

Kaushik Roy | ২১ জানুয়ারী ২০২৫ ১৬ : ৫৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: পুলিশের জালে বলিউড তারকা সইফ আলি খানের হামলাকারী। জানা গিয়েছে, অভিযুক্ত মহম্মদ শরিফুল ইসলাম আদতে বাংলাদেশের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, প্রায় সাত মাস আগে মেঘালয়ের দাউকি নদী পেরিয়ে ভারতে প্রবেশ করেন মহম্মদ শরিফুল ইসলাম ওরফে বিজয় দাস নামে ওই অভিযুক্ত। পশ্চিমবঙ্গে কয়েক সপ্তাহ থেকে এক স্থানীয় বাসিন্দার আধার কার্ড ব্যবহার করে একটি ভারতীয় সিম কার্ড কেনেন তিনি। এরপর মুম্বাইয়ে পাড়ি দেন কাজের সন্ধানে। সইফ আলি খানের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তারের পর মুম্বাই পুলিশ জেরা করতেই প্রকাশ্যে এসেছে এই বিস্ফোরক তথ্য।

 

অভিযোগ, বাংলাতে থেকে নকল আধার কার্ড বানানোরও চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। কিন্তু একাধিক জেলা ঘুরে আধার কার্ড তৈরি করার চেষ্টা করলেও ব্যর্থ হয় অভিযুক্ত এমনটাই জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যে সিম কার্ডটি ব্যবহার করছিলেন, সেটি পশ্চিমবঙ্গের খুকুমণি জাহাঙ্গীর শেখ নামে এক ব্যক্তির নামে রেজিস্টার করা রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শরিফুল ওই ব্যক্তির আধার কার্ড ব্যবহার করেই সিম কার্ড তুলেছিলেন। সূত্রের খবর, পুলিশি জেরায় শরিফুল জানায়, বাংলাদেশে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। কাজের সন্ধানে ভারতে আসেন তিনি। মেঘালয়ের দাউকি নদী পেরিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন।

 

ভারতে এসে বিজয় দাস নামে ভুয়ো পরিচয় গ্রহণ করেন তিনি। অভিযুক্তের মোবাইল ফোন পরীক্ষা করার সময় বাংলাদেশের নম্বরে একাধিক ফোন কলের সন্ধান পায় পুলিশ। এছাড়া পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে তিনি বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহার করতেন বলেও জানা গিয়েছে। আধার কার্ড না নিয়েই মুম্বই পাড়ি দেন অভিযুক্ত। সেখানে গিয়ে এমন কাজের সন্ধান করেন যেখানে পরিচয়পত্রের দরকার লাগে না। পুলিশ অভিযুক্তকে বাংলাদেশে থাকা পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে বাধ্য করে। শরিফুলের বাংলাদেশের পরিচয়পত্রও বর্তমানে পুলিশের হাতে। ওই ব্যক্তির আরও কোনও উদ্দেশ্য ছিল কিনা তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া