মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | 'পতন রুখে আমেরিকার স্বর্ণযুগের সূচনা হল', প্রেসিডেন্টে পদে শপথ নিয়েই ঘোষণা করলেন ট্রাম্প

RD | ২০ জানুয়ারী ২০২৫ ০৫ : ০১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: হোয়াইট হাইসে ফিরলেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ গ্রহণ করলেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলেন বিতর্কিত এই রিপাবলিকান নেতা। ট্রাম্পের আগে ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নেন জেডি ভান্স।  ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। শপথের মঞ্চ থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, "আমেরিকার দুর্বল হওয়ার দিন শেষ।" যা আদতে বাইডেন, তাঁর সহযোগি কমলা হ্যারিসকেই ঠেঁস দেওয়া হল বলে মনে করা হচ্ছে।

প্রেসিডেন্ট থাকালীন বাইডেনের বহু সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন ট্রাম্প। প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় ফিরলে সেই সময় সিদ্ধান্ত বাতিল করা হবে। এ দিন তাই বাইডেনের সামনেই প্রেসিডেন্ট বলেন, "আমেরিকার সার্বভৌমত্ব পুনরুদ্ধার করব আমরা। আমাদের নিরাপত্তা জোরদার হবে। আগের থেকেও শক্তিশালী হয়ে আত্মপ্রকাশ করবে আমেরিকা। নতুন যুগের সূচনা হবে দেশে।"

কৃষ্ণাঙ্গ ও হিসপানিক সমর্থকদেরও বার্তা দেন ট্রাম্প। বলেন, "আমি আপনাদের আওয়াজ শুনেছি। আমি আপনাদের জন্য কাজ করব।" 

 হিমাঙ্কের তাপমাত্রার কারণে এ দিন ঘরের ভেতরে ট্রাম্পের শপথ অনুষ্ঠান স্থানান্তরিত করা হয়েছিল। প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের বাইবেল ব্যবহার করে, ট্রাম্প মার্কিন ক্যাপিটলের রোটান্ডার ভেতরে শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের তাবড় তাবড় সব ব্যক্তি, বিলিয়নেয়ার, মন্ত্রিসভার মনোনীত সদস্য এবং প্রাক্তন রাষ্ট্রপতিরা।

তাঁর ভাষণে ট্রাম্প আমেরিকার জন্য "স্বর্ণযুগের" সূচনার কথা জানান। বাইডেন ও কমলা হ্য়ারিসের সামনেই ট্রাম্প বলেন, "অনেক বছর ধরে, একটি উগ্র ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান আমাদের নাগরিকদের কাছ থেকে ক্ষমতা এবং সম্পদ কেড়ে নিয়েছে। এবার সেসব পুনরুদ্ধার হবে।"

গত বছরে তাঁর উপর হামলার চেষ্টার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "আমেরিকাকে আবার মহান করে তোলার জন্য ঈশ্বর আমাকে রক্ষা করেছেন।" 

প্রেসিডেন্টে বলেন "২০২৫ সলের ২০ জানুয়ারি আমেরিকানদের মুক্তি দিবস।" আমেরিকার স্বার্থরক্ষায় অবৈধ অভিবাসন ঠেকানোর পাশাপাশি, আমদানি শুল্ক বাড়ানোই হাতিয়ার বলেও সাফ বলেছেন প্রেসিডেন্ট। 

শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে লেখেন, "আমাদের উভয় দেশের কল্যাণে এবং বিশ্বের জন্য একটি উন্নত ভবিষ্যত গঠনের জন্য, আমি আবারও একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।"

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া