রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'বাবা বাঁচাও', মধুচন্দ্রিমায় গিয়ে কাশ্মীর থেকে ছেলের ফোন ব্যবসায়ীকে! আসল ঘটনা শুনলে কেঁপে উঠবেন

RD | ২০ জানুয়ারী ২০২৫ ০৩ : ৪৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ছেলের বিয়ে দিয়েছেন, নবদম্পতিকে রাজস্থানে পাঠিয়েছেন রাজস্থানের আলোয়ারের এক ব্যবসায়ী। কিন্তু, ছেলে-বউমার মধুচন্দ্রিমার দ্বিতীয় দিনেই অদ্ভূত কাণ্ড। একটি ফোন-কল নাড়িয়ে দেয় ওই ব্যক্তি ও তাঁর গোটা পরিবারকে। যা জানলে পাঠকও হতবাক হতে বাধ্য।

রামবতার গুপ্তা নামের ওই ব্যবসায়ী জানান, ওই দিন সকাল ১১টা নাগাদ অপরিচিত একটি নম্বর থেকে তাঁর কাছে ফোন এসেছিল। ফোনের অন্য প্রান্ত থেকে তাঁর ছেলের কণ্ঠস্বর শুনতে পান। ছেলে বলছে 'বাবা, বাঁচাও'। যা শুনে হকচকিয়ে যান ব্যবসায়ী। ঠিক পরে, মোবাইলটি নিয়ে নেন অন্য এক ব্যক্তি। সে নিজেকে পলিশ পরিচয দেয়। এতে আরও ঘাবড়ে যান রামবতার গুপ্তা।

ব্যবসায়ী ফোনে ওই পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তি জানান যে, তাঁর ছেলেকে একটি অপহরণের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের তালিকা থেকে ছেলের নাম মুছে ফেলার জন্য পুলিশ ৩ লক্ষ টাকা দাবি করেন। যদি টাকা অবিলম্বে না পাঠানো হয় তবে ছেলের কারাদণ্ডের হুমকি দেওয়া হয়। যা শুনেই মুহূর্তে পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল ব্যবসায়ীর।

রামাবতার কী করবেন তা বুঝতে না পেরে সাহায্যের জন্য তাঁর প্রতিবেশী তথা আরেক ব্যবসায়ী সত্য বিজয়ের কাছে যান। সত্য বিজয় নম্বরটি পরীক্ষা করে এবং হোয়াটসঅ্যাপ ডিসপ্লে ছবি দেখেন। দেকা যায় যে হোয়াটসঅ্যাপ ডিসপ্লের ছবি একজন পুলিশের। সব দেখে সত্য বিজয়ের আর বুঝতে অসুবিদা হয়নি যে সেটা সাইবার জালিয়াতি। সত্য বিয়জ তাঁর ভাগ্নের সঙ্গে ঘটে যাওয়া একই ধরনের অপরাধের কথা তুলে ধরেন বন্ধু রামাবতারের কাছে।

প্রতারণা বুঝতে পেরে, রামাবতার ফের ওই নম্বরে ফোন করেন। ফোন রিসিভ করতেই তিনি জানান যে, তিনি সব পুলিশকে জানিয়েছেন এবং তাঁদের সঙ্গে পুলিশ কনফারেন্স কলে রয়েছেন। তখনই প্রতারক সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

রামাবতার জানান যে, কাশ্মীরে মধুচন্দ্রিমার কারণে তাঁর ছেলের ফোন বন্ধ ছিল। পরিস্থিতি নিশ্চিত করার জন্য তিনি সরাসরি তাঁর ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পেরে প্রতারকের চক্রান্তের শিকার হয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া