রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বেঙ্গালুরুর মৃত প্রযুক্তি কর্মী অতুল সুভাষ ও নিকিতার ছেলে কোথায় থাকবে? নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

RD | ২০ জানুয়ারী ২০২৫ ২৩ : ০৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মা নিকিতা সিংহানিয়ার সঙ্গেই থাকবেন বেঙ্গালুরুর আত্মঘাতী প্রযুক্তিকর্মী অতুল সুভাষের চার বছরের ছেলে। এর আগে মৃত অতুলের মা অঞ্জু দেবী নাতিকে নিজেদের কাছে রাখতে চেয়ে মামলা করেছিলেন। সোমবার ছিল সেই মামলার শুনানি। এ দিন ভিডিও কলের মাধ্যমে শিশুটির সঙ্গে কথা বলার পর অঞ্জু দেবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি এস সি শর্মা এই নির্দেশ দিয়েছেন।

সোমবার শুনানি শুরু হতেই, আবেদনকারী অর্থাৎ অঞ্জু দেবীর আইনজীবী বিস্তারিত হলফনামা দাখিল করার জন্য এক সপ্তাহের সময় চেয়েছিলেন। কিন্তু বিচারপতি নাগরত্না এই ধরনের আবেদন খারিজ করে দেন এবং বলেন, "এটি একটি হেবিয়াস কর্পাস (আবেদন)... আমরা শিশুটিকে দেখতে চাই। শিশুটিকে দেখান। আদালত কিছুক্ষণ পরে বিষয়টি বিবেচনা করবে।"

প্রায় ৪৫ মিনিটের বিরতির পর শিশুটিকে ভিডিও লিঙ্কের মাধ্যমে হাজির করানো হয়। তবে, শিশুটির পরিচয় রক্ষার জন্য সেই সময় আদালত শুনানির লাইভ সম্প্রচার বন্ধ করে দেয়।

চলতি মাসের শুরুতে নিকিতা সিংহানিয়া আদালতকে জানিয়েছিলেন যে, তাঁর ও অতুলের পুত্র সন্তান হরিয়ানার ফরিদাবাদের একটি বোর্ডিং স্কুলের ছাত্র। ওই শিশুকে তিনি তাঁর সঙ্গেই রাখার জন্য বেঙ্গালুরুতে নিয়ে আসতে আগ্রহী। নিকিতার কথায়, "আমরা শিশুটিকে বেঙ্গালুরুতে নিয়ে যাব... আমরা ছেলেটিকে স্কুল থেকে নিয়ে এসেছি। জামিনের শর্ত পূরণের জন্য মাকে বেঙ্গালুরুতে থাকতে হবে।" তার আইনজীবী তখন বলেন, এরপর বিচারপতি নাগরত্না এবং বিচারপতি এন কোটিশ্বর সিং-এর বেঞ্চ জানিয়েছিল যে, পরবর্তী শুনানির দিন শিশুটিকে আদালতের সামনে হাজির করতে হবে।

এর আগে অতুলের বাবা পবনকুমার মোদি বলেছিলেন, "আমরা কেউই জানি না ও (নিকিতা) আমাদের নাতিকে কোথায় রেখেছে। তাকে কি মেরে ফেলা হয়েছে, নাকি বেঁচে আছে… আমরা কিছুই জানতে পারছি না। আমি আমার নাতিকে আমাদের কাছে পেতে চাই।" সেই সঙ্গেই পবনের দাবি করেন, তিনি কোনওদিন নিজের নাতিকে কোলে নেওয়া দূরে থাক চোখেই দেখেননি। যা কথোপকথন হয়েছে সবই ভিডিও কলে। পুত্রহারা বাবা এবার নিজের নাতিকে কাছে চান। 

বেঙ্গালুরুর একটি আবাসন থেকে প্রযুক্তি কর্মী অতুলের ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল পুলিশ। উদ্ধার হয় ২৪ পাতার সুইসাইড নোট। যেখানে স্ত্রী নিকিতা সিংহানিয়া, শাশুড়ি নিশা সিংহানিয়া, শ্যালক অনুরাগ-সহ স্ত্রীর পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন যুবক। মৃত্যুর আগে ৮০ মিনিটের একটি ভিডিও রেকর্ড করেন অতুল। সেখানে তাঁকে বলতে শোনা যায়, "বিচার না মেলা পর্যন্ত তোমরা যেন আমার অস্থি বিসর্জন কোরো না!" এই নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। এরপর নিকিতাকে গ্রেপ্তার করার পাশাপাশি তাঁর মা নিশা সিংহানিয়া ও ভাই অনুরাগ সিংহানিয়াকেও গ্রেপ্তার করে পুলিশ। যদিও এই মুহূর্তে তাঁরা জামিনে মুক্ত।

অতুল সুভাষের আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার হলেও বর্তমানে জামিন পেয়েছেন তাঁর স্ত্রী নিকিতা ও তাঁর পরিবারের সদস্যরা। তবে,  খারিজ হয়নি অভিযোগ। কিন্তু নিকিতা তাঁর বিরুদ্ধে তদন্ত হতে দিতে চান না। এই সংক্রান্ত ইস্যুতে তিনি আদালতের দ্বারস্থ হন। কিন্তু তাঁর সেই আবেদন খারিজ করে আদালত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া