রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ৪৫ দিনের মহাকুম্ভে কত লক্ষ চাকরি তৈরি হল? পরিসংখ্যান জানলে চমকে যাবেন

Kaushik Roy | ২০ জানুয়ারী ২০২৫ ২২ : ৪৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহা কুম্ভমেলা, বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ। কাতারে কাতারে ভক্ত, সন্ন্যাসী, বিদেশি পর্যটকরা ভিড় জমিয়েছেন মহা কুম্ভমেলায়। এবার জানা যাচ্ছে, অর্থনৈতিক ভাবে এবং অস্থায়ী কর্মসংস্থানের এক বিশাল ক্ষেত্র হয়ে উঠতে চলেছে এই মহাকুম্ভ মেলা। সোমবার প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, ঐতিহাসিক এই ধর্মীয় সমাবেশে প্রায় ১২ লক্ষ অস্থায়ী চাকরি তৈরি হবে। যার ফলে উপকৃত হবেন বিভিন্ন ক্ষেত্রের প্রায় ৮ লক্ষেরও বেশি শ্রমিক। ওই রিপোর্ট অনুযায়ী, এই ঐতিহাসিক সমাবেশ শুধুমাত্র প্রয়াগরাজ নয়, আশেপাশের অঞ্চলগুলির বাণিজ্যিক ক্ষেত্রেও উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। পর্যটন, পরিবহন ও লজিস্টিকস, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি এবং খুচরো ব্যবসার ক্ষেত্রগুলিতে বড় ধরনের আর্থিক সুবিধা পাবে।

 

উত্তরপ্রদেশ সরকার সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪০ কোটি ভক্ত এই মেলায় অংশগ্রহণ করবেন। যা কিনা ইতিহাসের অন্যতম বৃহত্তম শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশ। জানা গিয়েছে, এই মেলার জন্য পর্যটন শিল্পে প্রায় ৪.৫ লক্ষ চাকরির সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। হোটেল কর্মী, ট্যুর গাইড, কুলি সহ একাধিক কর্মীর প্রয়োজন রয়েছে এই মহাকুম্ভ মেলা চত্বরে। এই বিশাল পরিমাণ নিয়োগের ফলে যেমন অস্থায়ী চাকরি হবে, শ্রমিকরা উপকৃত হবেন তেমনই মেলায় বিপুল জনসমাগম সামলাতেও সুবিধা হবে। পরিবহণ এবং লজিস্টিকস ক্ষেত্রেও উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানা গিয়েছে।

 

গাড়ি চালক, সাপ্লাই চেন ম্যানেজার, কুরিয়ার কর্মী এবং অন্যান্য সহায়ক কর্মী প্রয়োজনে প্রায় ৩ লক্ষ চাকরি তৈরির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে নার্স, প্যারামেডিকস এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য প্রায় ১.৫ লক্ষ চাকরির সুযোগ রয়েছে। যার ফলে মেলা চত্বরে সুরক্ষিত থাকবেন ভক্তরা। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও প্রায় ২ লক্ষ চাকরির চাহিদা রয়েছে। ভার্চুয়াল অ্যাপ, রিয়েল-টাইম ইভেন্ট আপডেট এবং সাইবার সিকিউরিটির মত প্রযুক্তিগত পরিষেবা পরিচালনা করতে চাকরির সুযোগ রয়েছে টেকনিক্যাল ক্ষেত্রে। সবদিক খতিয়ে দেখতে গেলে এই মহা কুম্ভ মেলা শুধু ধর্মীয় ভাবে নয়, অর্থনৈতিক ও কর্মসংস্থানের দিক থেকেও দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া