সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actor Amitabh Bachchan s diet and workout routine for staying fit at 82

লাইফস্টাইল | ৮২ ছুঁয়েও কীভাবে এত ফিট অমিতাভ? ‘বিগ বি’র গোপন ডায়েট ও ব্যায়ামের রইল হদিশ

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ জানুয়ারী ২০২৫ ২২ : ৩৭Rahul Majumder

আজকাল ওয়েব ডেস্ক: তাঁর বয়স এখন ৮২। এই বয়সে আর গড়পড়তা অশতিপর বৃদ্ধের সঙ্গে তাঁর মিল পাওয়া ভার। বয়সকে রীতিমতো তুড়ি মেরে উড়িয়ে এই বয়সেও দিন-রাত বড়পর্দা, ছোটপর্দার কাজ করে চলেছেন অমিতাভ বচ্চন। শুটিংয়ের বাইরেও প্রকাশ্যে যখন তিনি আসেন, তরতাজা লাগে তাঁকে। এতটুকুও ক্লান্তির ছাপ থাকে না তাঁর চোখেমুখে অথবা হাঁটাচলার ভঙ্গিতে। ‘কল্কি ২৮৯৮’তে তো অ্যাকশন করতে দেখা গিয়েছে 'বিগ বি'-কে। সেখানে এই বয়সেও যেমন ফিট লেগেছে তাঁকে, তা নিয়ে চর্চা হয়েছে চায়ের টেবিল থেকে সমাজমাধ্যমে। কী করে এই বয়সেও এত ফিট অমিতাভ? সুঠাম চেহারা ধরে রাখতে কী কী করেন তিনি?  'শাহেনশাহ'-র ফিটনেসের গোপন মন্ত্র জানালেন তাঁর দুই ফিটনেস প্রশিক্ষক বৃন্দা মেহতা এবং শিবোহম।  

 

তিনি জানালেন, জীবনযাপনে অসম্ভব সংযমী অমিতাভ। ৮০ পেরিয়েও ফিটনেসের ব্যাপারে  নিয়ামানুবর্তিতা মেনে চলেন তিনি। তিনি বিগ বি কে মূলত শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম ও প্রাণায়াম করান। " প্রাণায়ামের সঙ্গে কিছু স্ট্রেচিং করাই। সবকিছু নিয়মমাফিক, ঘড়ি ধরে করেন সিনিয়র বচ্চন। এবং দুরন্তভাবে করেন। আমার কথা হল, অমিতাভ বচ্চনের মতো ব্যস্ত মানুষ যখন এই বয়সেও সময় বের করে ব্যায়াম করতে পারেন, তাহলে যে কেউ করতে পারেন। আসল হচ্ছে মানসিকতা, ইচ্ছে। যদি আপনি বুঝতে পারবেন কোনও বিষয় আপনার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, তাহলে তা আপনার করাই উচিত।"  আরও জানা গেল, সাধারণত ভোর ৬টা থেকে শরীরচর্চা শুরু করেন অমিতাভ। শুরুতে শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম ও প্রাণায়াম করেন। ধ্যানও করেন। 

 

 

শিবোহম জানালেন, শরীরচর্চা করতে ভীষণ ভালবাসেন অমিতাভ। এতটাই যে প্রায় কোনও সেশন-ই মিস করেন না তিনি। যদি সকালে কোনওভাবে মিস করে যান সারাদিনে ব্যায়ামের জন্য সময় বের করতে তৎপর হয়ে ওঠেন তিনি। " সকালে না হলে দুপুরে কিংবা বিকেলে। অথবা শুটিং, মিটিংয়ের মাঝে একটু সময় পেলে তিনি চেষ্টা করেন যদি ব্যায়ামটুকু সেরে ফেলা যায়। বরং আমি-ই তখন তাঁকে নিরস্ত করি। মোদ্দা কথা হল, ব্যায়ামের জন্য যেভাবে হোক 

 

 

ব্যায়ামের পাশাপাশি ডায়েটও কড়াভাবে মেনে চলেন অমিতাভ। সুষম খাদ্যাভ্যাস ওজন নিয়ন্ত্রণে রাখার অন্যতম প্রধান হাতিয়ার। এমনিতেই তিনি স্বল্পাহারী। সারাদিনে ওজন নিয়ন্ত্রণে রাখতে কী কী খান তিনি? জানিয়েছেন 'শাহেনশাহ' নিজেই।  সকালে ব্যায়াম শুরু করার আগে গোটা তুলসীপাতা চিবিয়ে খান অমিতাভ। এর পরে প্রাতরাশে প্রোটিন শেক, কাঠবাদাম বা নারকেলের জল খান। কখনও সখনও তার সঙ্গে যোগ হয় পেরিজ।  খানিক পরে, চুমুক দিলেন এক গ্লাস আমলকির রস ও সঙ্গে খেজুর। অমিতাভের এই নিয়মে কোনও ছেদ পড়ে না। দুপুরে খেলেন মুঠোভর্তি বাদাম ও এক গ্লাস প্রোটিন শেক। আর ভাত-রুটি? মাংস-ডিম? 'বিগ বি'র কথায়, "কম বয়সে সবই খেতাম। কিন্তু এখন বুঝেশুনে খাই। আমিষ খাওয়া ছেড়েছি। ভাত, মিষ্টি জাতীয় কোনও খাবারই খাই না।" কার্বোহাইড্রেট জাতীয় খাবার মেপে খেলে শরীর এমনিতেই থাকে ঝরঝরে। বয়সকালে এই ব্যাপারটি তো আরও মেনে চলা উচিত। পুষ্টিবিদরাও সাধারণত বলে থাকেন, বয়স বাড়লে শর্করা জাতীয় খাবার কমিয়ে ফাইবারযুক্ত খাবার বেশি খেতে। অমিতাভের ডায়েটে কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পাশাপাশি মিষ্টি প্রায় না থাকার ফলে তাঁর ওজনও থাকে নিয়ন্ত্রণে, মেদ জমে না শরীরে। 

কি একবার চেষ্টা করে দেখবেন নাকি অমিতাভের মতো জীবনযাপন?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া