মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | মহানবীকে অবমাননার অভিযোগ, ইরানের জনপ্রিয় পপ তারকা তাতালুর মৃত্যুদণ্ডের নির্দেশ

RD | ২০ জানুয়ারী ২০২৫ ২১ : ৪৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ইসলাম ধর্মের মহানবী হজরত মহাম্মদ-কে অবমাননার দায়ে জনপ্রিয় পপ গায়ক আমির হোসেন মাগসুদলু ওরফে তাতালুকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। 

ইরানি পত্রিকা এতেমাদের প্রতিবেদনে বলা হয়েছে যে, সুপ্রিম কোর্ট রাষ্ট্রপক্ষের আইনজীবীর আপত্তি মেনে নিয়েছে এবং ধর্ম অবমাননা মামলায় আমির হোসেইন মাগসুদলুকে আগে দেওয়া পাঁচ বছরের কারাদণ্ড বাতিল করেছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি পুনরায় চালু করা হয় এবং এবার দোষীকে মহানবী-এর অবমাননার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে।

তেহরানের প্রথম ফৌজদারি আদালত তাতালুকে মৃত্যুদণ্ড দেয়। তবে এই রায় এখনও চূড়ান্ত নয়। নিম্ন আদালতের নির্দেশ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা যেতে পারে বলে ইরানি পত্রিকা এতেমাদের প্রতিবেদনে বলা হয়েছে। তবে ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে, তাতালুকে মৃত্যুদণ্ড দেওয়ার খবর দেশটির বিচার বিভাগ অস্বীকার করেছে। বিচার বিভাগের জনসংযোগ কার্যালয় জানিয়েছে, এখনও কোনো চূড়ান্ত রায় ঘোষমা করা হয়নি। 

৩৭ বছর বয়সী তাতালু ইরানে নিষিদ্ধ একজন পপ গায়ক। এর আগে ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ তুরস্কের ইস্তাম্বুলে ছিলেন তিনি। পরে তাঁকে ইরানে প্রত্যর্পণ করা হয় এবং তখন থেকেই তিনি আটক।

র‍্যাপ, পপ ও আরঅ্যান্ডবি মিশ্র সংগীতের জন্য পরিচিত তাতালু এর আগে পতিতাবৃত্তি প্রচারের অভিযোগে ১০ বছরের সাজা পেয়েছিলেন এবং তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রচার ও অশ্লীল বিষয়বস্তু প্রকাশের অভিযোগ আনা হয়েছিল। তবে বিতর্কিত ভাবমূর্তি থাকা সত্ত্বেও তাতালু একসময় রক্ষণশীল ইরানি রাজনীতিকদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। এমনকি ২০১৭ সালে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে একটি টেলিভিশন সাক্ষাৎকারেও অংশ নেন এই জনপ্রিয় পপ শিল্পী। এছাড়া, তিনি ২০১৫ সালেইরানের পারমাণবিক কর্মসূচি সমর্থন করে একটি গান গেয়েছিলেন। তবে ২০১৮ সালে আমেরিকা সেই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর পারমাণবিক কর্মসূচিটি বাধার সম্মুখীন হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া