রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২০ জানুয়ারী ২০২৫ ২১ : ২৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: যেন মধ্যযুগীয় বর্বরতা! মজুরি নিয়ে মালিকের সঙ্গে ইট ভাটার শ্রমিকদের বচসা চলছিল। ক্রমেই ঝঞ্ঝাট বাড়ে। এরপরই ভাটার মালিক নজিরবিহীনভাবে শ্রমিকদের হাত-পা বেঁধে লোহার রড দিয়ে মারধর করেছেন বলে অভিযোগ। ইতিমধ্যেই একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফলে, ওই পৈশাচিক ঘটনার প্রতিবাদে ইট ভাটার মালিক ও তাঁর বেশ কয়েকজন সহযোগির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। শুরু হয়েছে তদন্ত।
কর্নাটকের বিজয়পুরায় গান্ধী নগরের স্টার চকের কাছে এক ইট ভাটায় এই ঘটনা ঘটেছে। নির্য়াতিত শ্রমিকদের দাবি, তাঁরা দুই মাস ধরে ভাটায় কাজ করছিলেন এবং প্রতি ১০০০ ইটের জন্য ৬০০ টাকা করে মজুরি পেতেন। উৎসবের পর শ্রমিকরা কাজে ফিরতে দেরি করলে এবং ৫০,০০০ টাকা অগ্রিম পরিশোধ না করে চলে যাওয়ার পরিকল্পনা করার অভিযোগে মালিকদের সঙ্গে শ্রমিকদের বিরোধ শুরু হয়।
শ্রমিকদের দাবি, মালিক খেমু রাঠোড় এবং তাঁর ঘনিষ্ঠ আরও প্রায় সাত-আটজন শ্রমিক অন্য তিন জন শ্রমিককে হাত-পা বেঁদে লোহার পাইপ দিয়ে মারধর করেছেন। এমনকি চোখে মরিচের গুঁড়ো ছুঁড়ে মেরেছে। শ্রমিকদের অভিযোগ, এরপর ভাটার মালিক খেমু রাঠোড় তাঁদের গুলি করার হুমকি দেন এবং ঘটনাটি পুলিশে না জানানোর জন্য সতর্ক করে দেন।
ইট ভাটার এক শ্রমিক সদাশিব বাবলাদি বলেন, "আমরা যখন আরও টাকা চাইলাম, তখন তিনি আমরা কাজ ছেড়ে দেওয়ার পরিকল্পনা করার করছি বলে অভিযোগ এনে মারধর শুরু করলেন। এমনকি তারা আমাদের চোখে মরিচের গুঁড়ো ঢেলে দিয়েছিলেন, পরে জল ঢেলে দেন। পাশাপাশি রিভলবার দেখিয়ে গুলি করার ভয় দেখান। তিনি আমাদের পুলিশে এই বিষয়ে অভিযোগ না জানানোর জন্য হুঁশিয়ারি দিয়েছিলেন। কিছুই ঘটেনি বলে সকলকে বলতে বাধ্য করেছিলেন।"
তবে, নির্যাতনের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর অমানবিক ঘটনাটি জানাজানি হয়ে যায়। বিজয়পুরা গ্রামীণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার প্রেক্ষিতে তদন্ত চলছে। স্থানীয় বাসিন্দা এবং কর্মীরা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরপদক্ষেপ করার দাবি জানিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?