রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

UP lover killed woman and her daughter for ignoring him, called 1600 times in last 11 months

দেশ | ১১ মাসে ১৬০০ বার ফোন! পাত্তা না পেয়ে প্রেমিকা ও তাঁর শিশুকন্যাকে খুন যুবকের

AD | ২০ জানুয়ারী ২০২৫ ১৯ : ২১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: উপেক্ষা করার ফল ভুগতে হল এক মহিলাকে! উত্তরপ্রদেশের লখনউয়ের মালিহাবাদ এলাকায় এক ২৫ বছরের যুবকের বিরুদ্ধে তাঁর প্রেমিকা এবং কন্যাকে খুনের অভিযোগ উঠল। পুলিশের কাছে অভিযুক্ত তাঁর কুকীর্তির কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, সম্পর্কে সবকিছু দেওয়ার পরেও পাত্তা দিচ্ছিল না প্রেমিকা তাই রাগের বশে এই কাজ করেছেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম বিকাশ জয়সওয়াল। মৃতার নাম গীতা। তাঁর স্বামী প্রকাশ কনৌজিয়া মুম্বইয়ে কাজ করেন। গীতা এবং প্রকাশের  দুই সন্তান, দীপিকা এবং চার বছর বয়সী দীপাংশু। গত ১৫ জানুয়ারী, গীতা এবং দীপিকা বাড়িতে একা ছিলেন। গীতার পরিবার তাঁর সাথে যোগাযোগ করতে ব্যর্থ হলে, তাঁরা তাঁর বাড়িতে ছুটে যান। ভেতরে প্রবেশ করতে না পেরে, তারা একটি সিঁড়ি বেয়ে উঠে গীতা এবং দীপিকার রক্তাক্ত মৃতদেহ দেখতে পান।

ডিসিপি (পশ্চিম) বিশ্বজিৎ শ্রীবাস্তব জানিয়েছেন, অপরাধস্থল থেকে দু'টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছিল। গত ১১ মাসে প্রকাশ গীতাকে ১৬০০ বারেরও বেশি ফোন করেছিলেন। গীতার ছেলে দীপাংশু  তাদের বাড়িতে ঘন ঘন প্রকাশের বাড়িতে আসা যাওয়ার বিষয়টি পুলিশকে জানায়। জিজ্ঞাসাবাদে জয়সওয়াল স্বীকার করে নেন, কোভিড-১৯ লকডাউনের পর থেকে গীতার স্বামী বাইরে থাকাকালীন গীতার সাথে তাঁর সম্পর্ক ঘনিষ্ঠ হয়। প্রকাশ জানিয়েছে, তাঁর উপার্জনের একটি উল্লেখযোগ্য অংশ গীতার জন্য ব্যয় করেছিলেন। এমনকি তাঁর অনুরোধে কুয়েত থেকে ফিরে এসেছিলেন। তবে, সম্প্রতি গীতা তাঁকে উপেক্ষা করতে শুরু করেন। এর ফলে তাঁর মাথায় রাগ চেপে বসে। সিরবাস্তব জানিয়েছেন, "১৫ জানুয়ারি রাতে গীতার বাড়িতে প্রবেশ করে প্রকাশ। এর পর দু'জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ক্ষুব্ধ হয়ে প্রকাশ লাঠি দিয়ে গীতাকে আক্রমণ করেন। ওই সময় দীপিকার ঘমু ভেঙে। তখন তাকেও আক্রমণ করেন। তারপরে রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে দু'জনের গলা কেটে দেন।

খুন করার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান প্রকাশ। তার আগে গীতার বাড়ি থেকে সোনার গয়না এবং টাকা নিয়ে যান। যাতে পুলিশের মনে হয় ডাকাতির ঘটনার ফলে এই খুন। পরের দিন গীতার পরিবার লোকেদের সঙ্গে দেখা করে তাঁদের সমবেদনাও জানান এবং তদন্তকে ভুল পথে চালিত করার চেষ্টা করেন। কিন্তু মোবাইলের কলরেকর্ড তাঁর সব চেষ্টায় জল ঢেলে দিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া