শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২০ জানুয়ারী ২০২৫ ১৮ : ২৯Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: বর্তমান দিনে চ্যাট জিপিটির ভূমিকা অপরিসীম। দৈনন্দিন জীবনে কিছু বিষয়ে জানতে চাইলে কিংবা কোনও বিষয়ে আগ্রহ তৈরি হলে একনিমেষে সেই সংক্রান্ত সকল তথ্য হাজির করে চ্যাট জিপিটি। যার পোশাকি নাম এআই। এবার এক অসুস্থ মানুষের জীবন বাঁচাল চ্যাট জিপিটি।
কীভাবে হল এই অসাধ্য সাধন? জানা গিয়েছে, ওই ব্যক্তি দিনকয়েক আগে হালকা ব্যায়াম করেছিলেন। এরপরই তার সারা শরীরজুরে ব্যথা হতে শুরু করে। তিনি প্রথমে সেই নিয়ে হেলদোল না দেখালেও পরে ব্যথা বাড়ায় চ্যাট জিপিটির শরণাপন্ন হন। চ্যাট জিপিটি তাঁকে জানায়, দেরি না করে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য। ব্যায়াম করার পর তাঁর যে লক্ষ্মণগুলো দেখা গিয়েছে, চিকিৎসার পরিভাষায় তাঁর নাম র্যাবডোমায়োলাইসিস। এর প্রভাবে একদম প্রাথমিক অবস্থায় পেশি টিস্যু ক্ষতিগ্রস্থ হয়। এ থেকে কিডনির ক্ষতি পর্যন্ত হতে পারে। শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতার জন্য বিভিন্ন জটিলতার সৃষ্টি হতে পারে, এমনকী সঠিক সময়ে চিকিৎসা শুরু না করলে মৃত্যু পর্যন্ত হতে পারে।
তিনি চ্যাট জিপিটির পরামর্শ শুনে দ্রুত হাসপাতালে যান। সেখানে চ্যাট জিপিটির অনুমানই সত্যি বলে প্রমাণিত হয়। ওই ব্যক্তির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তাঁকে এক সপ্তাহ পর্যন্ত হাসপাতালেও থাকতে হয়েছিল। তিনি তাঁর এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। সেই পোস্ট ভাইরাল হয়ে যায় নেটিজেনদের মধ্যে। সেখানে কেউ বলেছেন, চ্যাট জিপিটির এই ধরণের কাজে বরাবরই দক্ষ। অন্য আরেকজন বলেছেন, চিকিৎসা সংক্রান্ত কিছু জানতে চাইলে চ্যাট জিপিটি অত্যন্ত দক্ষতার সঙ্গে বিশ্লেষণ করে। সেই ভিত্তিতে পেশাদার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিলেই যে কোনও মানুষের সহায়তা হবে।
তবে এটা নতুন নয়। এর আগে একজনের গাড়ি দুর্ঘটনায় পড়ে। তাঁর মা তাঁকে নিয়ে ডাক্তারের কাছে যান। ডাক্তাররা সামান্য কিছু ওষুধ দিয়ে ফেরত পাঠিয়ে দেন। এরপর মহিলার সন্দেহ না কমায় তিনি এআই চ্যাটবক্সের কাছে বিশদে জানতে চান। সেখানে চ্যাট জিপিটি জানায় ফ্র্যাকচারের কথা। অন্য ডাক্তারের কাছে গেলে তিনিও ফ্র্যাকচারের কথা জানান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?