রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মদ নিষিদ্ধ করেও স্বস্তি নেই, বিষমদে ফের মৃত্যুমিছিল বিহারে, জারি উচ্চপর্যায়ের তদন্ত

Pallabi Ghosh | ২০ জানুয়ারী ২০২৫ ১৮ : ১৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: মদ নিষিদ্ধ গোটা রাজ্যে। সেই 'ড্রাই' বিহারে বারবার বিষমদকাণ্ডে প্রাণহানি অব্যাহত। নতুন বছরে আবারও বিষমদকাণ্ডে মৃত্যুমিছিল বিহারের চম্পারণ জেলায়। শুধুমাত্র এই জেলাতেই বিষমদ খেয়ে মৃত বেড়ে সাত। কীভাবে রাজ্যে মদ আসছে, কারা চোরাকারবারে জড়িত, তা খতিয়ে দেখতে চলছে উচ্চপর্যায়ের তদন্ত। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে, ১৫ জানুয়ারি চম্পারণ জেলায় বিষমদকাণ্ডে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। চারদিনের মধ্যে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত। মৃত সাতজনের অন্ত্যেষ্টিক্রিয়াও সম্পন্ন হয়ে গিয়েছে। এই সাতজন লোরিয়া থানা এলাকার বাসিন্দা ছিলেন। 

স্থানীয়রা জানিয়েছেন, বিষমদ খেয়েই তাঁদের মৃত্যু হয়েছে। অন্যদিকে প্রশাসন জানিয়েছে, সাতজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ট্রাকের ধাক্কায়, আরেকজনের শারীরিক অসুস্থতার কারণে। বাকি পাঁচজনের মৃত্যু কীভাবে হয়েছে, তা ঘিরে তদন্ত চলছে। প্রত্যেকেই বিষমদ খেয়েছিলেন বলে স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন। 

পশ্চিম চম্পারণের ডিডিসি সুমিত কুমার জানিয়েছেন, উচ্চপর্যায়ের তদন্ত চালাতে ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এই কমিটি রিপোর্ট জমা দেবে। রাজ্যে বিষমদ চোরাকারবারিদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া