রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | গোমূত্রে রয়েছে চমৎকার ঔষধি গুণ, বিতর্ক উসকে দাবি আইআইটি মাদ্রাজের ডিরেক্টরের

RD | ১৯ জানুয়ারী ২০২৫ ২৩ : ৩৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটির একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে ঔষধি গুণের জন্য গোমূত্রের প্রশংসা করতে শোনা যাচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভিডিও-তে কামাকোটি গোমূত্রের- ব্যাকটেরিয়া ও ছত্রাক বিরোধী, এবং হজমের বৈশিষ্ট্য সম্পন্ন গুণ রয়েছে বলে দাবি করেছেন। জানিয়েছেন যে, এতে ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মতো রোগ নিরাময় সম্ভব।

চেন্নাইয়ে গো সংরক্ষণশালায় আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন আইআইটি মাদ্রাজের ডিরেক্টর। সেখানকারই ভিডিও ভাইরাল হয়। সেখানে তিনি একজন সন্ন্যাসীর সম্পর্কে একটি উপাখ্যানও বর্ণনা করেন। ওই সন্ন্যাসী নাকি দাবি করেছিলেন যে, প্রচণ্ড জ্বরের সময় গোমূত্র পান করেছিলেন তিনি। 

 

আইআইটি মাদ্রাজের ডিরেক্টরের মন্তব্যের সমালোচনা করেছেন কংগ্রেস এবং ডিএমকে-র জনপ্রতিনিধিরা। কংগ্রেস নেতা কার্তি পি চিদাম্বরম এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন এবং অভিযোগ করেন যে, আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভুয়ো বিজ্ঞান প্রচার করছেন। তিনি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনকে ট্যাগ করে লিখেছেন যে, 'আইআইটি মাদ্রাজের ডিরেক্টরের নকল বিজ্ঞান বিক্রি করা অত্যন্ত অশোভন।'

ডিএমকে নেতা টি কে এস এলানগোভানও ডিরেক্টরের মন্তব্যের সমালোচনা করেছেন এবং দাবি করেছেন যে তাঁকে অন্য প্রতিষ্ঠানে বদলি করা হোক। তিনি বলেছেন, "ভি কামাকোটিকে আইআইটি মাদ্রাজ থেকে বদলি করে ভারত সরকারের উচটিত কোনও মেডিকেল কলেজে নিয়োগ করা। তিনি আইআইটিতে কী করবেন? এটি ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত। তাঁকে এইমস-এর ডিরেক্টর হিসেবে নিয়োগ করা উচিত।" 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া