রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিরোধীদের বার্তা মোদির, নির্বাচন কমিশনের প্রশংসায় প্রধানমন্ত্রী

RD | ১৯ জানুয়ারী ২০২৫ ২২ : ০০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব বিরোধীরা। সম্প্রতি একাধিক নির্বাচনের পর কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। মতুন বছরের প্রথন 'মন কি বাত' অনুষ্ঠান থেকে সেই নির্বাচন কমিশনেরই ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদি। বললেন, "দীর্ঘ সময় ধরেই নির্বাচন কমিশন আমাদের নির্বাচনী প্রক্রিয়াকে আধুনিক করার জন্য একের পর এক প্রযুক্তির ব্যবহার করে চলেছে। যা নিঃসন্দেহে প্রশংসনীয়।"

সাধারণত মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত' অনুষ্ঠান সম্প্রচারিত হয়। কিন্তু এবার যেহেতু মাসের শেষ রবিবার প্রজাতন্ত্র দিবস পড়েছে, তাই  প্রধানমন্ত্রীর 'মন কি বাত' এক সপ্তাহ আগেই সম্প্রচারিত হল। নির্বাচন কমিশনের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, "আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতে চাই। বিভিন্ন সময়ে কমিশন আমাদের ভোট প্রক্রিয়ায় আধুনিকিকরণ করছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভোটপ্রক্রিয়ার উন্নতি করেছে।"

আগামী ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস। যা বিবেচনা করে প্রধানমন্ত্রীর বক্তব্য, "কমিশন যেভাবে স্বচ্ছ নির্বাচন করাচ্ছে তাতে তাদের শুভেচ্ছাবার্তা প্রাপ্য। একই সঙ্গে দেশবাসীর কাছেও আমার অনুরোধ, আপনারা ভোট দিন। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যতটা বেশি করে সম্ভব অংশগ্রহণ করুন, এবং সেটাকে শক্তিশালী করুন।"

এ দিন প্রধানমন্ত্রী ভারতের গণপরিষদের চেয়ারম্যান রাজেন্দ্র প্রসাদ, ভীম রাও আম্বেদকর এবং শ্যামাপ্রসাদ মুখার্জী সহ কিছু সদস্যের সংক্ষিপ্ত অডিও ক্লিপগুলি প্রচার করেন। তুলে ধরেন তাঁদের প্রচারিত মূল্যবোধগুলি। মোদির মতে, আম্বেদকর সকলের স্বার্থে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান, অন্যদিকে রাজেন্দ্র প্রসাদ মানবিক মূল্যবোধের প্রতি ভারতের অঙ্গীকারের কথা বলেছিলেন। প্রধানমন্ত্রীর কথায়, "আমাদের এমন একভারত গড়ে তোলার জন্য তাঁদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত।"

'মন কি বাত' অনুষ্ঠানে এ দিন মোদি মহাকুম্ভের কথা তুলে ধরেন। জানানযে, প্রয়াগরাজে চলমান মহাকুম্ভে বিভিন্ন বর্ণ এবং অঞ্চলের মানুষ একত্রিত হয়েছেন। কোথাও কোনও ধরণের বৈষম্য নেই। ধর্মপ্রাণদের বিশাল সমাবেশে তরুণদের ব্যাপক অংশগ্রহণ প্রধানমন্ত্রীকে স্বস্তি দিয়েছে। মোদর দাবি, এই মিলন উদযাপন সভ্যতার শিকড়কে শক্তিশালী করবে এবং দেশ ও জাতির সোনালী ভবিষ্যত নিশ্চিত করবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া