রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৯ জানুয়ারী ২০২৫ ২১ : ২৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ১৮ বছরের বিষ্ণুপ্রিয়া এবং ২৬ বছর বয়সী লক্ষ্মীপ্রিয়া মায়াপুর ইসকনের দুই হাতি। এবার এদের ঠাঁই হচ্ছে অনন্ত আম্বনি প্রতিষ্ঠিত ভানতারায়। গত বছরের এপ্রিলে বিষ্ণুপ্রিয়া হাতিটি তার মাহুতকে আক্রমণ করেছিল। তারপর থেকেই ওই হাতির মধ্যে মাঝে মধ্যে আগ্রসন দেখা যায়। ফলে তাকে অত্যাধুনিক প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র ভানতারায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসকন কর্তৃপক্ষ।
ইসকনের সঙ্গে অংশীদারিত্ব রয়েছে ভানতারার। এর ফলে এই পশু স্থানান্তর প্রকল্পটি ত্রিপুরা হাইকোর্ট কর্তৃক গঠিত এবং ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক অনুমোদিত উচ্চ-ক্ষমতাপ্রাপ্ত কমিটি থেকে পূর্ণ অনুমোদন পেয়েছে। এক্ষেত্রে বিপদগ্রস্ত বন্য প্রাণীদের উদ্ধার এবং নিরাপদ, চাপমুক্ত পরিবেশ নিশ্চিত করাই ভারতারার অন্যতম দায়িত্ব।
ভানতারায়, বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীপ্রিয়া হাতি দু'টির প্রাকৃতিক আবাসস্থলের প্রতিরূপ তৈরি করে একটি স্থায়ী বাড়িতে বসতি স্থাপন করবে। শৃঙ্খলমুক্ত পরিবেশে বিশেষজ্ঞ পশুচিকিৎসকরা তাদের সেবাদেবে, যার মধ্যে রয়েছে মানসিক মূল্যায়ন এবং ইতিবাচক শক্তিবৃদ্ধি প্রশিক্ষণের উপর ভিত্তি করে চিকিৎসা, পুরষ্কার এবং অ-জবরদস্তিমূলক পদ্ধতির মাধ্যমে আস্থা তৈরি করা।
মায়াপুরের ইসকন কর্তৃপক্ষ ২০০৭ সাল থেকে লক্ষ্মীপ্রিয়া এবং ২০১০ সাল থেকে বিষ্ণুপ্রিয়াকে মন্দিরের আচার-অনুষ্ঠান এবং বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ব্যবহার করত। পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড অ্যানিম্যাল প্রোটেকশন-সহ প্রাণী সুরক্ষা সংস্থাগুলি ইসকনের হাতিগুলিকে একটি বিশ্বস্ত এবং বিখ্যাত হাতির যত্ন কেন্দ্রে ছেড়ে দেওয়ার পক্ষে ছিল। এমনকি পেটা ইন্ডিয়া এই স্থানান্তরের বিনিময়ে মন্দিরের আচার-অনুষ্ঠানের জন্য একটি যান্ত্রিক হাতিও দেওয়ার প্রস্তাব দিয়েছিল মন্দির কর্তৃপক্ষকে।
ইসকন মন্দিরের একজন বর্ষীয়ান সদস্যা তথা মায়াপুরের মাহুত এবং হাতির ব্যবস্থাপক হৃমতি দেবী দাসী বলেন, “ইসকনে আমাদের বিশ্বাস অনুসারে, প্রত্যেকেই তাদের বাইরের খোলস বা জড় দেহের ভিতরে একই আধ্যাত্মিক আত্মা। আমরা প্রজাতি বা বর্ণের মধ্যে কোনও পার্থক্য করি না। বিভিন্ন দেহের বিভিন্ন প্রকৃতি থাকতে পারে, তবে, প্রতিটি দেহের মধ্যে আত্মা করুণা এবং শ্রদ্ধার দাবিদার। প্রাণীদের সঙ্গে দয়া ও শ্রদ্ধার আচরণ করে, আমরা ভগবান কৃষ্ণের প্রতি আমাদের ভক্তি প্রকাশ করি। কৃষ্ণ আমাদের শিক্ষা দেন যে- প্রকৃত সেবা সমস্ত জীবন্ত প্রাণীকে রক্ষা এবং লালন-পালনের মধ্যে নিহিত। নিজে ভানতারা পরিদর্শন করার পর, আমি দেখেছি যে- আমি যে নীতিগুলিতে বিশ্বাস করি সেখানেও একই নীতি অনুসরণ করা হয়। আমি নিশ্চিত যে বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীপ্রিয়া ভানতারায় ভাল থাকবে, শীঘ্রই নতুন বন্ধু তৈরি করবে এবং বন্য অঞ্চলে হাতিদের স্বাধীনতা এবং আনন্দ উপভোগ করে একটি পরিপূর্ণ জীবনযাপন করবে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?