মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | সব জল্পনার ইতি, হামাস ৩ পণবন্দির নাম প্রকাশ করতেই গাজায় যুদ্ধবিরতি শুরু

RD | ১৯ জানুয়ারী ২০২৫ ২০ : ৫১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: শেষপর্যন্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকর হল। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি মত হামাস তিন পণবন্দির নাম প্রকাশ করতেই নির্ধারিত সময়ের তিন ঘন্টা পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এসবের মধ্যেও ইজরায়েল গাজায় হামলা চালিয়েছে বলে অভিযোগ। গাজার প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে যে, ইজরায়েলি হামলায় নূন্যতম আটজন নিহত হয়েছেন। ইজরায়েলি সামরিক বাহিনীও নিশ্চিত করেছে যে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশই গাজায় হামলা চালানো হয়েছে। গাজার প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন যে, গাজার উত্তরে তিনজন এবং গাজা সিটিতে পাঁচজন নিহত হয়েছে। আহতের সংখ্যা ২৫ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হয় ইজরায়েল-হামাস সংঘাত। তারপর থেকে যুদ্ধবিরতির জন্য লাগাতার মধ্যস্থতা করছিল কাতার, মিশর, সৌদি আরবের মতো রাষ্ট্রগুলি। ইজরায়েলকে পূর্ণ সমর্থন দিলেও যুদ্ধ থামাতে উদ্যোগী হয় আমেরিকাও। চলতি জানুয়ারি মাসেই মিশরের কায়রোতে আলোচনায় বসে হামাস ও ইজরায়েলের প্রতিনিধিরা। দুপক্ষের বৈঠক সদর্থক হয়। 

শেষ পর্যন্ত জানা যায়, রবিবার তিন বন্দিকে মুক্ত করবে হামাস। যার মাধ্যমেই শুরু হবে যুদ্ধবিরতি। ধাপে ধাপে ৩৩ জন বন্দিকে ইজরায়েলের হাতে তুলে দেওয়া হবে হামাসের তরফে। অন্যদিকে, জেলেবন্দি ২ হাজার জন প্যালেস্তিনীয়কে মুক্ত করবে ইজরায়েলও। 

তবে যুদ্ধবিরতির কয়েক ঘন্টা আগেই তীরে এসে তরি ডোবার আশঙ্কা তৈরি করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হুঁশিয়ারির সুরে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "প্রতিশ্রুতি অনুযায়ী বন্দিদের তালিকা না দেওয়া পর্যন্ত আমরা যুদ্ধবিরতির পথে এক পাও হাঁটব না। ইজরায়েল কোনওভাবেই চুক্তি লঙ্ঘন সহ্য করবে না। এবং এই চুক্তি যদি শেষ পর্যন্ত না সফল হয়, তবে তার জন্য শুধুমাত্র দায়ী থাকবে হামাস।"

যদিও শেষ অবধি চুক্ত অনুসারে বন্দিদের নামের তালিকা দিয়েছে হামাস। ফলে যুদ্ধবিরতির সূচনা হল গাজায়। 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া