রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৯ জানুয়ারী ২০২৫ ২০ : ৪১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: 'দিল্লির কসাই'। যার নাম নিলেই রাজধানীতে সাধারণ মানুষের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। অবশেষে সেই সিরিয়াল কিলারকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। ১৮ জনকে পরপর খুনে দোষী সাব্যস্ত হয়েছিল সে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, চন্দ্রকান্ত ঝাঁ। ১৯৯৮ সালে প্রথম খুন। দিল্লিতে ৩১ বছর বয়সি বিহারের বাসিন্দাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ২০০২ সালে যথাযথ প্রমাণের অভাবে ছাড়া পেয়েছিল। তারপর থেকেই শুরু সিরিয়াল কিলিং। একে একে প্রাণ কেড়েছে ১৮ জনের। মৃতরা সকলেই বিহার, উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। পরিযায়ী শ্রমিক হয়ে দিল্লিতে কাজ খুঁজতে এসেছিলেন। তাঁদের কাজ দেওয়ার নাম করে খুন করত চন্দ্রকান্ত।
পুলিশ সূত্রে খবর, চন্দ্রকান্ত জানিয়েছিল, পরিযায়ী শ্রমিকদের সঙ্গে প্রথমে ঝামেলা করত। তারপর তাঁদের হাত বেঁধে, শ্বাসরোধ করে খুন করত। এরপর লাশের টুকরো প্লাস্টিকের ব্যাগে ভরে তিহাড় জেলের আশেপাশেই ছড়িয়ে দিত। সেই ব্যাগে একটি কাগজের টুকরোয় লিখে দিত, 'আমাকে ধরে দেখান'।
২০১৩ সালে তাকে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ২০১৬ সালে সাজা বদলে, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০২৩ সালের অক্টোবরে প্যারোলে ছাড়া পেয়েছিল চন্দ্রকান্ত। কিন্তু তারপর আর ফেরেনি। একবছরের বেশি সময় ধরে তার খোঁজে তল্লাশি অভিযান চালায় পুলিশ। শুক্রবার পুরাতন দিল্লি রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?