রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৯ জানুয়ারী ২০২৫ ২০ : ২৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: নিরাপত্তার দোহাই দিয়ে পথচারীকে ট্রাফিক পুলিশের মারধরের একটি ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে। ঘটনা মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের আনন্দনগর মোড়ে। ওই ভিডিও-তে দেখা যাচ্ছে, রাজ্যপালের কনভয়ের কাছে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ট্রাফিক পুলিশ নির্মমভাবে মাটিতে ফেলে দিচ্ছে, লাথি মারছে। পরে ওই ব্যক্তি উঠে দাঁড়ানোর চেষ্টা করলে তাঁকে ফের থাপ্পড় মারছে ওই ট্রাফিক পুলিশ।
????Bhopal | #Watch: Traffic Cop Kicks, Slaps Man As Governor's Convoy Passes Byhttps://t.co/f5Mt9ES0iB#MadhyaPradesh pic.twitter.com/VZVDzXTg8e
— NDTV (@ndtv) January 19, 2025
ভাইরাল ওই ভিডিও-টি সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। ফলে ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার (ডিসিপি) ওই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত ডিসিপি বিক্রম রঘুবংশী সাংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাজ্যপাল জেড+ নিরাপত্তা পান এবং দুর্ঘটনার সম্ভাব্য ঝুঁকির কারণে কাউকে কনভয়ের কাছে যেতে দেওয়া হয় না। ট্রাফিক পুলিশের, এসিপি-কে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা এবং ভুক্তভোগীকে চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে।
ভোপাল পুলিশের ডিসিপি (ট্রাফিক) বিক্রম রঘুবংশী বলেছেন, "মহামান্য রাজ্যপাল যার জেড+ ক্যাটারগির নিরাপত্তা পান। তাঁর কনভয় দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল, এবং পুলিশের সতর্কীকরণ সত্ত্বেও ওই ব্যক্তিটি কনভয়ের কাছে এসে পড়েছিল। সে কেন কনভয়ের কাছে এগিয়ে গিয়েছিল তা পুলিশের পক্ষে জানা সম্ভব নয়। ফলে ওই ব্যক্তিকে দ্রুত সরিয়ে দেওয়াই ছিল পুলিশের প্রাথমিক কাজ। তবে কেন ওই ব্যক্তিকে মারধর করলেন ট্রাফিক পুলিশ সেই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ডিসিপি একজন এসিপি-স্তরের আধিকারিককে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং বয়ানও রেকর্ড করা শুরু হয়েছে। তদন্তে সময় লাগবে, তারপরই সত্য উদঘাটিত হবে।"
সাধারণ নাগরিকদের সুরক্ষার জন্য শপথ নেওয়া পুলিশের আচরণ সম্পর্কে গুরুতর প্রশ্ন তুলেছে। লোকটি কি সত্যিই নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ছিলেন? সেই প্রশ্নই উঠছে। তবে, ওই ব্যক্তি কনভয়টি অতিক্রম করার জন্য অপেক্ষা করছিলেন বলে মনে হচ্ছে। একজন পছতারীকে সরাতে কি পুলিশের এ হেন আগ্রাসন খুব দরকারি? সেই প্রশ্নও তোলা হয়েছে। অনেকেই বলছেন, যদি নিরাপত্তা অগ্রাধিকার ছিল, তাহলে কেন লোকেদের কনভয়ের কাছে জড়ো হতে দেওয়া হয়েছিল? আইন কি একজন ট্রাফিক কনস্টেবলকে যুক্তিসঙ্গত কারণ ছাড়াই এই ধরনের বল প্রয়োগের অনুমতি দেয়? যখন ভিআইপিরা অবৈধ হুটার এবং রঙিন জানালা দিয়ে ট্রাফিক নিয়ম লঙ্ঘন করেন, তখন কেন এই অতিসক্রিয়তা পুলিশ দেখায় না?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?